শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
বুধবার ● ৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ

--- সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থককে ধারালো ছোড়া দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪৩)। আবু তাহের একই ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ চলাকালে বিকেল ৩টার দিকে কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী রাসেল আহমেদের (পাখা) কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে আবু তাহেরকে রাসেলের কর্মী-সমর্থকরা ধারালো ছোড়া দিয়ে গলায় আঘত করে। গুরুতর অসুস্থ রাসেলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, আমি ঘটনাস্থলে নেই। তবে আমার জানামতে নির্বাচনী সহিংসতায় আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

গাইবান্ধার তিন উপজেলার ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

গাইবান্ধা :: পঞ্চম ধাপে গাইবান্ধার তিন উপজেলায় ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এর মধ্যে সাঘাটা উপজেলার নয়টি, ফুলছড়ি উপজেলার ছয়টি ও গোবিন্দগঞ্জ উপজেলার স্থগিত হওয়া একটি ইউনিয়নের ১শ ৫৭ টি ভোটকেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিলো। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো তুলনা মূলক বেশি।
ভোটগ্রহণ শেষ পর্যন্ত দুই একটা বিছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনা।

সুষ্ঠ পরিবেশ ভোট গ্রহন সম্পন্নের লক্ষ্যে ভোট গ্রহন কর্মকর্তা, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ কমপক্ষে সাড়ে তিন হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন। এছাড়া একজন নির্বাহী ও ষোলজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬ টি ভ্রাম্যমান আদালত, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম সুষ্ঠ পরিবেশ রক্ষায় মাঠে কাজ করেন।

তিন উপজেলার ১৬ ইউনিয়নে ৯৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত সাধারন সদস্য ২’শ ৪৯ ও সাধারন সদস্য পদে ৬’শ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা নেমেছেন। ১৬ ইউনিয়নের তিনটিতে ইভিএম ও অন্যগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহন সম্পন্ন হয়।

পঞ্চম ধাপে গাইবান্ধার তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ

গাইবান্ধা :: হাড় ভাঙা শীত উপেক্ষা করে সকাল আটটা থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার নয়টি, ফুলছড়ি উপজেলার ছয়টি ও গোবিন্দগঞ্জ উপজেলার স্থগিত হওয়া একটি ইউনিয়নের ১শ ৫৭ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে।

পঞ্চম ধাপে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

নিরাপদ নির্বিঘ্নে ভোট গ্রহন সম্পন্নের লক্ষ্যে ভোট গ্রহন কর্মকর্তা, বিজিবি,র্যাব,পুলিশ,আনসার সহ কমপক্ষে সাড়ে তিন হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া একজন নির্বাহী ও ষোলজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬ টি ভ্রাম্যমান আদালত, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম সুষ্ঠ পরিবেশ রক্ষায় মাঠে রয়েছেন।
তিন উপজেলার ১৬ ইউনিয়নে ৯৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত সাধারন সদস্য ২’শ ৪৯ ও সাধারন সদস্য পদে ৬’শ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ১৬ ইউনিয়নের তিনটিতে ইভিএম ও অন্যগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহন চলছে।





আর্কাইভ