শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

--- এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ননী গোপাল হালদার (৫২) উপজেলার ৯৬ নং বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর থেকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে পঞ্চম শ্রেনীতে অধ্যায়নরত ছাত্রীরা।
অভিযোগের ভিত্তিতে সরেজমিন গিয়ে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের ৯৬ নং বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদার ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর একাধিক ছাত্রীকে নিয়মিত যৌন হয়রানী করে আসছেন। এর মধ্যে গত ৫ জানুয়ারি পশ্চিম জিউধরা গ্রামের মো. আবুল কালাম মল্লিকের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ইয়াতিম নাতনীকে প্রধান শিক্ষক ননী গোপাল যৌন হয়রানী করলে ওই ছাত্রীটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার নানা-নানীর কাছে বলে দেয়। সে আর ওই বিদ্যালয়ে যাবেনা এবং জোর করে পাঠালে সে আত্মহত্যা করবে বলেও নানা-নানীকে হুমকি দেয়। ওই ছাত্রীর ঘটনা প্রকাশ হওয়ার পর প্রধান শিক্ষকের দ্বারা একাধিক ছাত্রী যৌন হয়রানীর শিকার হওয়ার বিষয় ভূক্তভোগী ছাত্রীরা প্রকাশ করলে বেরিয়ে আসে প্রধান শিক্ষকের একের পর এক চাঞ্চল্যকর লাম্পট্য কাহিনী।
এ ঘটনায় যৌন হয়রানীর শিকার ওই ছাত্রীর নানা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এবং মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
শনিবার সকালে সরেজমিন ওই বিদ্যালয় এলাকায় গেলে প্রধান শিক্ষকের দ্বারা যৌন হয়রানীর শিকার ৪ শিক্ষার্থীর সাথে কথা হয় এ প্রতিনিধির। ভূক্তভোগী ওই সব ছাত্রী জানায় প্রধান শিক্ষক ননী গোপাল হালদার বিভিন্ন সময় তার কক্ষে ডেকে নিয়ে তাদেরকে আদর করে চুমু দেন, কোলে বসিয়ে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিতেন। এ কথা ম্যাডাম ময়না রানী শিকদারকে জানালে তিনি তাদেরকে বলতেন ওতে কি হয়, স্যারতো তোমাদেরকে একটু আদর করতেই পারে। জানতে চাইলে শিক্ষকা ময়না রানী শিকদার বিষয়টি অস্বীকার করেন। তবে ঘটনার পর থেকে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে অধ্যায়নরত ছাত্রীদের অভিভাবকরা তাদের মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছে। বুধবার সরজমিনে পঞ্চম শ্রেনীর ২৪ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৫ জন ছাত্রকে উপস্থিত থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজন জানান, প্রধান শিক্ষক ননী গোপাল হালদার ইতোপূর্বে জয়বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকাকালীন সময় এক শিক্ষার্থীকে যৌন হয়রানী করে জনতার হাতে মার খেয়েছেন এবং ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে বর্তমান বিদ্যালয় বদলি হয়ে আসেন। তারা আরো জানায়, প্রধান শিক্ষক তার প্রতিবেশী এক গৃহবধুকে ঝাপটে ধরলে ওই গৃহবধু তাকে ঝাড়– পেটা করেন। স্থানীয় আর এক বাসিন্দার মেয়ে সন্ধ্যায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে মাঠে বসে ওই মেয়েকে ঝাপটে ধরেন প্রধান শিক্ষক। মেয়েটি বাড়িতে ফিরে ঘটনা জানালে মেয়ের বাবা প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে মারপিট করেন।
প্রধান শিক্ষক ননী গোপাল হালদারের কাছে জানতে চাইলে, তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন এবং রাজনৈতীক কারনে তিনি হয়রানী শিকার বলে দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ব্যস্ত থাকায় অভিযোগ দেখতে পারিনি। অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযোগ সম্পর্কে ওসি (তদন্ত) তুহিন মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তাদেরকে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
বিষয়টি জানা নেই বললেন উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানালেন।
সংশ্লিষ্ট ক্লাষ্টারের দায়িত্বরত উপজেলা শিক্ষা অফিসার সজল মহলীর সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তিনি তার ফোন রিসিভ করেননি।

মোরেলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা, মাদকে দুই ছাত্রের জেল

বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় পৌর বাজারের ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, বিসমিল্লাহ পোল্টি ও ফিস ফিড ব্যবসায়ী শহিদুল ইসলাম, জয়গুরু ভান্ডারের বিমল কৃষ্ণ রায়, কার্তিক ষ্টোরের কার্তিক দে, সাজু ভান্ডারের সমীর সাহা, ভাই ভাই ভান্ডারের বাসুদেব সাহা, গৌতম ষ্টোরের গৌতম সাহা, নাসির ষ্টোরের নাসির শেখ । এদেরকে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধ আইন ২০১০ অনুসারে ২১ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
আগেরদিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান এসিলাহা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই ছাত্রের ৫ শ’ টাকা করে জরিমানা ও সাতদিন করে কারা কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এরা হল, কলেজ ছাত্র বিপ্রজিৎ সাহা(১৮) ও মোঃ সাব্বির হোসেনকে(২০)।

মোরেলগঞ্জে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে ৩শ’ মুক্তিযোদ্ধাসহ ৫ শত লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীনবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের তরফ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম শীতের চাদর বিতরণ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কে নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবীল থেকে পাওয়া অসচ্ছল মুক্তিযোদ্ধা, নরসুন্দর, মঝিমাল্লা ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে শীত নিবারণের চাদর বিতরণ করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন
কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)