শনিবার ● ২২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
দীঘিনালায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় বাল্যবিবাহ বন্ধ করে দেন ইউএনও।
শুক্রবার ২১ জানুয়ারি ১নং মেরুং ইউনিয়নের বেলছড়ি গ্রামে আব্দুল জলিলের বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
জানা যায়, উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি গ্রামের আব্দুল জলিলের মেয়ে জামেনা আক্তার (১৪) এর সাথে একই গ্রামের তালেবের ছেলে আল-আমিন (১৮) এর বিয়ে ঠিক হয়।
শুক্রবার (২১ জানুয়ারি) বিবাহের আয়োজন করা হয়। বাল্য বিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহ বন্ধ করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
এ বিষয়ে তিনি বলেন, মোবাইল কোর্টে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকায় একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় মেয়ের বাবা আবদুল জলিল ক্ষমা প্রার্থনা করায় মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহের বিরুদ্ধে দীঘিনালা উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩