সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নরসিংদীতে মুক্তিযোদ্ধের সংগঠক হাজী লাল মিয়ার ২য় মৃত্যু বার্ষিকীতে শীতাবস্ত্রসহ খাবার বিতরণ
নরসিংদীতে মুক্তিযোদ্ধের সংগঠক হাজী লাল মিয়ার ২য় মৃত্যু বার্ষিকীতে শীতাবস্ত্রসহ খাবার বিতরণ
নরসিংদী প্রতিনিধি :: নরসিংদী জেলার বেলাব উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক হাজী মো. লাল মিয়ার ২য় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে শীতার্থদের মাঝে কম্বল ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
গত ২১ জানুয়ারী শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের টেকপাড়া নিজ বাড়িতে অসহায় দুঃস্থ শীতার্থদের মধ্যে কম্বল, উন্নত মানের খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে মরহুমের কবরে ফাতেহা পাঠ, কোরআন তিলাওয়াত ও নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন নিহত লাল মিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান, আলোক বালি ইউনিয়ন পরিষদের সচিব মো. খালেদ মাহমুদ, মেয়ে আনোয়ারা বেগম ও মরিচাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহারসহ প্রমূখ।
উল্লেখ্য বিগত ২০২০ সালে ১৮ জানুয়ারী উপজেলার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন তিনি।





উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর