সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি খলিল, সম্পাদক মানিক
ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি খলিল, সম্পাদক মানিক
গাজী মো্.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ বেতার ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান সভাপতি এবং চ্যানেল আই ও জনকণ্ঠের মানিক রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ছাড়া সভাপতি ও সহ-সভাপতি দুজন, সহ-সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।
নির্বাচনে সহ-সভাপতি পদে মো. আক্কাস সিকদার (চ্যানেল ২৪ ও যুগান্তর ) ও মো. মাসউদুল আলম (বাংলা ভিশন ), সহ-সাধারণ সম্পাদক পদে কে এম সবুজ (এনটিভি ও কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ পদে দিলীপ মণ্ডল (সংবাদ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে রতন আচার্য্য (বাংলা টিভি ও আমাদের সময়), কার্যনির্বাহী সদস্য পদে চারজন, মুহাম্মদ আব্দুর রশীদ (ইনকিলাব), মঈনুল হক লিপু (দেশ রূপান্তর), চিত্তরঞ্জন দত্ত (দৈনিক রূপালী) ও জহিরুল ইসলাম জলিল (আরটিভি) নির্বাচিত হয়েছেন।
ভোটগণনা শেষে ঝালকাঠি প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু এই ফলাফল ঘোষণা করেন।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়