সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় গালায় ওড়না পেচানো যুবকের লাশ উদ্ধার
মাটিরাঙ্গায় গালায় ওড়না পেচানো যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ঘরের ভিতর গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে মো. রুহুল আমিন (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ জানুয়ারী) সকালে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড মোহাম্মদপুর
এলাকায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃত রুহুল আমিনের ৭মাসের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি এবং তার স্ত্রী রুবিনা আক্তার ওই এলাকায় আব্দুল জলিল এর বাড়িতে ভাড়া থাকতেন। গত ২দিন আগে নিহতের স্ত্রী রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যায়। রবিবার সকাল ৯টার দিকে তার স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা লাগানো দেখে ডাকাডাকি করে দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার স্বামীকে দেখতে পান।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুহুল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১