শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
বুধবার ● ২ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

--- সংবাদ বিজ্ঞপ্তি :: ‘সারাদেশে সংখ্যালঘু ধর্মীয় গুরুদের নিরাপত্তা নিশ্চিত কর’ এই শ্লোগানে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি ধর্মসূখ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধাসারা মহাথেরোকে হত্যা ও চট্টগ্রামে জ্ঞানজ্যোতি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।

মঙ্গলবার ১ ফেব্রুয়ারি বিকাল ৩টার সময় গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখা দপ্তর সম্পাদক লিটন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পিসিপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি নরেশ ত্রিপুরা।

বক্তারা বলেন, বাংলাদেশে একটি উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠী দেশের ধর্মীয়, জাতিগত ও ভাষাগত সংখ্যালঘুদের ওপর হামলা চালাতে সদা তৎপর রয়েছে। সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম ও উগ্রবাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার কারণে দিন দিন সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা বৃদ্ধি পাচ্ছে। আর এই আক্রমণ ও হামলা থেকে শান্তিকামী নিরীহ বৌদ্ধ ভিক্ষুরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। গত ৩০ জানুয়ারি ২০২২ দিবাগত মধ্যরাতে খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধাসারা মহাথেরোকে হত্যা ও পরদিন (৩১ জানুয়ারি) একই কায়দায় চট্টগ্রামস্থ জ্ঞান জ্যোতি ভিক্ষুর ওপর হামলার ঘটনা তারই দৃষ্টান্ত। দেশে সাম্প্রদায়িক হামলাকারী দুর্বৃত্তদের যথোপযুক্ত শাস্তি না হওয়ায় অপরাধীরা এমন ঘটনা সংঘটিত করতে সাহস পাচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যা ও চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতারপূর্বক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। একই সাথে তারা এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনী পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ