শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে পৌর কৃষক লীগের কর্মী সভায়
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে পৌর কৃষক লীগের কর্মী সভায়
বৃহস্পতিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পৌর কৃষক লীগের কর্মী সভায়

---

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে, এতে করে এক সময় কাজের জন্য বাংলাদেশে আসবে বিদেশিরা।

তিনি আরও বলেন, কৃষক লীগের নেতারা সচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যান বলেই আজ কৃষক লীগের স্থান হয়েছে সবার অন্তরে। সামনের সংসদ নির্বাচনে নিজেদের এলাকায় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকার মাঝিদের বিজয়ী করে আওয়ামী লীগের নেতৃত্বে আবারও সরকার গঠনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। পৌর শহরের নতুন বাজারস্থ অটোরিক্সা স্ট্যান্ডের সামনে অনুষ্ঠিত কর্মীসভায় উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।

কর্মীসভায় কৃষক লীগ নেতা বিকাশ মালাকারকে আহবায়ক ও জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন কুদ্দুস, আব্দুল মছব্বির, আলী আফসান দুলাল, হাবিবুর রহমান, শাহাবুদ্দিনকে যুগ্ম আহবায়ক করে ৬৫ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।

উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুলের পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আহমদ আলী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।

আলোচনা সভা শেষে উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আহমদ আলীর যুক্তরাজ্য থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় কৃষক লীগের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক মারফত আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

এসময় আওয়ামী লীগ নেতা শানুর আহমদ জয়দু, শ্রমিক লীগ নেতা আজাদ মিয়া, আলউদ্দিন, আব্দুল আজিজ, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, শামীম আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, কয়েছ আহমদ প্রমুখ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৯ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের শুভ উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান এএস নুনু মিয়া।

আজ বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী বেলা ২টায় কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সরকার ও জাইকার অর্থায়নে, উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরি তত্ত্বাবধানে এ অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন করা হয়।

এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশটি বেডে একসাথে বিশজন রোগিকে অক্সিজেন সেবা দেয়া যাবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন্নাহার, সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, জনস্বাস্থ্য কর্মকর্তা সনজিত কুমার, জাইকার ইউডিএফ রাজু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ সম্পাদক হাজি আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, সাইদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা পরিষদ কার্যালয়ের সিও গোলাম কিবরিয়া প্রমূখ।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের সানি ইমাম নাঈম আহমেদ। এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ।





শিরোনাম এর আরও খবর

রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)