শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে কৃষক নিহত
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে কৃষক নিহত
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে কৃষক নিহত

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়া পাড়ার নিজ বাড়ির সামনে তন বিহারী চাকমা(৬৫) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের গুলিতে নিহত তন বিহারী চাকমা ওই এলাকার লক্ষ্মীধন চাকমার ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির সামনে বসেছিলেন তন বিহারী চাকমা। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খাগড়াছড়িতে পুলিশের ৫ভবন উদ্বোধন করলেন আইজিপি

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবনির্মিত নারী ব্যারাক ভবন, ৬তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দৃষ্টি নন্দন ৫ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে তিনি আনুষ্ঠানিকভাবে
নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সদস্যদের সালাম গ্রহণ শেষে বৈদ্যুতিক সুইজ টিপে নবনির্মিত নারী ব্যারাক ভবনসহ নবনির্মিত ৬তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি থানা ভবন, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন।

পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ফিতা কেটে ভবন পরির্দশন করেন এবং পরে বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ।

একই সাথে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় অংশ নেন তিনি। এর আগে তিনি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলাম বিপিএম (বার), খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ পুলিশ কর্মকর্তারা এতে অংশ নেন।

মানিকছড়িতে প্রবাসীর নিজ অর্থায়নে অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদ ভবন উদ্বোধন

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি যোগ্যাছোলা ইউনিয়নের ফকিরটিলা জামে মসজিদটি মালদ্বীপ প্রবাসী মো. সোহেল রানা মানিক
ব্যক্তিগত অর্থায়নে অর্ধকোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মসজিদ ভবনটি উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

এ সময় মালদ্বীপ প্রবাসী মো. সোহেল রানা মানিকের পিতা মো. আবদুল হামিদ সরকার, ভাই মো. রফিকুল ইসলাম সরকার, বাবুল সরকার, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস.এম. রবিউল ফারুক, শিক্ষক এম.কে আজাদসহ স্থানীয় নেতাকর্মী, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রবাসী মো. সোহেল রানা মানিক ও তার ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি অসহায়, হত-দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সেই সাথে যোগ্যাছোলা ইউনিয়ন ব্যাপী বেশ কয়েকটি সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানসহ গৃহহীন হত-দরীদ্রকে গৃহনির্মাণ করে দিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ