শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
রাঙামাটি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইকেল চাকমার সন্ধান চেয়ে গণতান্ত্রিক যুব ফোরামের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইকেল চাকমার সন্ধান চেয়ে গণতান্ত্রিক যুব ফোরামের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইকেল চাকমার সন্ধান চেয়ে গণতান্ত্রিক যুব ফোরামের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন

------ সংবাদ বিজ্ঞপ্তি :: গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক মিঠুন চাকমা গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যামেরন চাকমাকে সভাপতি, শুভ চাকমাকে সাধারণ সম্পাদক ও উৎপল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার ২৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলা সদর এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের ব্যানার শ্লোগান ছিল, “ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান দাও, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর, শাসকগোষ্ঠীর ক্রীড়নক-দালালী-লেজুড়বৃত্তি নয়, জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি”।
সকাল ১০টায় সম্মেলনে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লিটন চাকমার সঞ্চালনায় ও আহ্বায়ক ক্যামরন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আসন গ্রহণ করেন ইউপিডিএফের খাগড়াছড়ি সদর উপজেলা সংগঠক অংগ্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি নরেশ ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি ইশা চাকমা।
এরপর পার্বত্য চট্টগ্রামে লড়াই সংগ্রামে শহীদ মিঠুন চাকমা, পঞ্চসেন ত্রিপুরা, সুপ্রীম চাকমা, পলাশ চাকমাসহ অসংখ্য শহীদদের স্মরণে ও তাদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং যারা সরকার, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কর্তৃক নিপীড়ন-নির্যাতনে পঙ্গুত্ববরণ করে অসহায় দিনযাপন করছেন তাদের প্রতি সমবেদনা জানানো হয়।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শুভ চাকমা। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফের খাগড়াছড়ি সদর উপজেলা সংগঠক অংগ্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি নরেশ ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি ইশা চাকমা।
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, সরকার ২০১১ সালের ৩০ জুন বিতর্কিত পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে পাহাড়িদের উপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, পাহাড়িদের নিপীড়ন নির্যাতন চালানোর জন্য ২০১৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক দমনমূলক ‘১১ নির্দেশনা’ জারি করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি বলতে গেলে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে।
তিনি পার্বত্য চট্গ্রামে গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করা হয়েছে অভিযোগ করে বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ, মিছিল, সভা-সমাবেশ করা যাচ্ছে না। যদিও তা সংবিধানস্বীকৃত একটি মৌলিক অধিকার। আন্দোলনকারীদের দমন করার জন্য সরকার তাদের অনুগত সশস্ত্র গোষ্ঠী লেলিয়ে দিয়ে হামলা, খুন, গুম, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে স্বনির্ভর বাজারে পুলিশ পোস্ট ও বিজিবির হেডকোয়ার্টারের সামনে শাসকগোষ্ঠীর লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে যুবব নেতা পলাশ চাকমাসহ সাতজনকে গুলি করে হত্যা করেছে। শাসকগোষ্ঠী প্রতিনিয়ত ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরামসহ সহযোগী অন্যান্য সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা, নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এমনই এক পরিস্থিতিতে আজ এই যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের ন্যায্য অধিকার তথা পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠা ও চলমান নিপীড়ন-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই বেগবান করতে যুব সমাজকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে যুব সমাজকে আন্দোলন বিমুখ করতে বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। যুব সমাজের মধ্যে মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে কিংবা নানা প্রলোভনের ফাঁদে ফেলে শাসকগোষ্ঠী তাদেরকে বিপথে পরিচালিত করার মাধ্যমে শাসন-শোষণ ও নির্যাতন চালিয়ে যেতে চায়। তাই এ বিষয়ে যুব সমাজকে সচেতন ও সজাগ থাকতে হবে।
তিনি বলেন, যুব শক্তিই হচ্ছে আন্দোলনের প্রধান শক্তি। আগামী দিনের আন্দোলন জোরদার করার জন্য গণতান্ত্রিক যুব ফোরামের নেতৃত্বে যুব সমাজকে আরও দঢ়ভাবে সংগঠিত হতে হবে। সকল নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে।
পাহাড়ি ছাত্র পরিষদ নেতা নরেশ ত্রিপুরা বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠের মাধ্যমে উগ্রবাঙালী জাতীয়তাবাদের ভাবধারা প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। তিনি এর তীব্র নিন্দা জানান এবং যুব সমাজকে শাসকগোষ্ঠীর উগ্রবাঙালী জাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি ইশা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকার নির্যাতনের পাশাপাশি জুম্মদের ওপর ঔপনিবেশিক কায়দায় শাসন শোষণ চালিয়ে যাচ্ছে। সাংস্কৃতিকভাবেও আগ্রাসন চালানো হচ্ছে। পাহাড়ি নারীরা প্রতিনিয়ত নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও নারীদের নিরাপত্তা নেই। বিদ্যমান নিপীড়নমূলক শাসন ব্যবস্থায় নারীরা এগিয়ে যেতে পারছে না। তিনি নিজেদের নিরাপত্তা বিধানে যুব সমাজের পাশাপাশি নারী সমাজকেও আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলন থেকে বক্তারা ২০১৯ সালে গুম হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে সন্ধান দিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও চলমান রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি জানান।
পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ক্যামেরন চাকমাকে সভাপতি, শুভ চাকমাকে সাধারণ সম্পাদক ও উৎপল চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)