শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
মঙ্গলবার ● ২২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

---
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সরকারদলীয় কতিপয় প্রার্থীর কেন্দ্র দখল ও প্রকাশ্যে ভোট কাটার হুমকির শঙ্কা নিয়ে আগামীকাল ২২ মার্চ মঙ্গলবার৷ এ নির্বাচনকে ঘিরে গ্রামের মানুষের মধ্যে অজানা আতংক বিরাজ করছে৷ ইতিমধ্যে পাঁচ ইউনিয়নের ৪৯টি কেন্দ্রেই অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন৷ এজন্য আনসার সদস্যদের ২টির পরিবর্তে চারটি করে অস্ত্র দেয়া হচ্ছে৷ থাকছে বিজিবি, র‌্যাব ও পুলিশের বিশেষ টহল৷ ঝিনাইদহের কোটচাঁদপুরের দোড়া ও কুশনা ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা করেছে প্রার্থীরা৷ তবে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করা হচ্ছে৷
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোটচাঁদপুরের ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ১শত ৯৯ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৮শ ৪৭ জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০ হাজার ৩শ ৫২ জন৷ ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন৷ এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫১ জন, সাধারণ মেম্বার পদে ১৬২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নেমেছেন৷ এর মধ্যে সাবদারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে তাফসিরুজ্জামান ও কুশনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে নাছির উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷
চেয়ারম্যান পদে ইউনিয়ন ৫টিতে নির্বাচন করছেন ১নং সাবদারপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে নওশের আলী নাছির, বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে মিজানুর রহমান খান লাভলু, জামাতের স্বতস্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে গোলাম মোসত্মফা ও স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন আনারস প্রতীক নিয়ে৷
দোড়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে কাবিল উদ্দীন বিশ্বাস, বিএনপি’র ধানের শীর্ষ নিয়ে মনিরুল ইসলাম মন্টু, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াতের আব্দুর রাজ্জাক মোটরসাইকেল প্রতীক নিয়ে, জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে মানিক মিয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসাবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাহিদুর রহমান চাঁদ৷
কুশনা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে আব্দুল হান্নান, ধানের শীষ নিয়ে লিয়াকত আলী, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াতের শরিফুর রহমান টিটো, জসদের মশাল প্রতিকে ওয়াহেদুজ্জামান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আতিয়ার রহমান মোটরসাইকেল প্রতীকে এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসাবে উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলামের ছেলে জুলফিকার আলী রাজা আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ বলুহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আব্দুল মতিন, বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে জামায়াতের শাহ আলম এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে শরিফুল ইসলাম৷
এলাঙ্গী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মিজানুর রহমান খান, বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক এবং জামায়াতের স্বতস্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দীন৷
আগামি মঙ্গলবারের নির্বাচনে বিএনপি প্রার্থীদের সাথেই মূলত লড়াই হবে বলে ভোটাররা জানান৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ