শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় অস্ত্রসহ ২ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় অস্ত্রসহ ২ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার ● ২০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় অস্ত্রসহ ২ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত মোশাররফ শেখের ছেলে বেল্লাল হোসেন (৩৫) ও হাবিবপুর গ্রামের মৃত মজিদ শেখের ছেলে সিজান (২২)। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গাড়াগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। বাস স্টান্ডের পাশের একটি দোকানের সামনে পেঁৗঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বেল্লাল হোসেন এবং সিজান’কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি মোবাইল ফোন, একটি ধারালো অস্ত্র ও মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা করে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু
ঝিনাইদহ :: ঝিনাইদহে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার দুপুরে শহরের উজির আলী স্কুল মাঠে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রি কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। সেসময় জেলা প্রশাসক মনিরা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, সারাদেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিতরণ কর্মসূচীর আওতায় ঝিনাইদহ জেলায় ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারকে দেওয়া হবে টিসিবি’র পণ্য। জেলার ৬ উপজেলায় ৩৮ জন ডিলারের মাধ্যমে ২ ধাপে এই পণ্য বিক্রয় করা হবে। ফ্যামেলী কার্ডের মাধ্যমে নিন্ম আয়ের মানুষ ১১০ লিটার দরে সয়াবিন, ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬৫ টাকা কেজি দরে মসুরের ডাল পাচ্ছেন।

ঢাকা কলেজের মেধাবী ছাত্র ঝিনাইদহের অনিককে বাঁচতে চাই
ঝিনাইদহ :: ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী অনিক মেহমুদের জীবন থমকে গেছে হজকিন লিম্ফোমা ক্যান্সারে। যদিও অনিককে বাঁচানোর চেষ্টায় কমতি রাখেনি তার পরিবার। মধ্যবিত্ত পরিবারটি ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে নিঃস্ব হয়ে পড়েছে। ব্যয়বহুল চিকিৎসা চালাতে ইতোমধ্যে অনিকের পরিবারের ব্যায় হয়েছে ১৫ লাখ টাকা। সবশেষ বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন। তবেই বাঁচবে অনিক। এজন্য প্রয়োজন আরও ১৫ লাখ টাকা যা মধ্যবিত্ত পরিবারটির পক্ষে যোগাড় করা অসম্ভব। পারিবারিক সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ার শরিফুল ইসলামের ছেলে অনিক মেহমুদ ২০১৭ সাল থেকে হজকিন লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত। জেলা শহরের কাঞ্চননগর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৬ সালে এসএসসিতে জিপিএ-৫ পায় অনিক। এইচএসসি পাস করার পর ঢাকা কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগে ভর্তি হন। এরপরই ক্যান্সার ধরা পড়ে অনিকের। অনিকের বাবা শরিফুল ইসলাম জানান, চার বছর ধরে হজকিন লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত তার আদরের ধন। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে রোগ নির্ণয়ের পর চিকিৎসা শুরু করা হয় অনিকের। চিকিৎসকরা তার জীবন বাঁচাতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ দিয়েছেন। এ জন্য ব্যায় হবে ১৫ লাখ টাকা। বর্তমান অনিক ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছেলের চিকিৎসায় অনিকের পিতা আর্থিক সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করেছেন। আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: হিসাব নং ১০০১২৭১৯৭৮০১ (জনতা ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা); বিকাশ অ্যাকাউন্ট ০১৭৭৬৫৫৩৬৬৩। প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৪৪৯৬৯৩২৯ এই নম্বরে।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)