বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কৃষি জমি ভরাট করে ভবন নির্মাণ
রাউজানে কৃষি জমি ভরাট করে ভবন নির্মাণ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: সরকারি নিদের্শনা অমান্য করে রাউজানের নোয়াপাড়ায় কৃষি জমি মাটি ভরাট করে পাকা ঘর নির্মান করছে। রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের বদুমুন্সি পাড়া ব্রীজের পুর্ব পাশে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি বিপুল পরিমান কৃষি জমি মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করছে। পাকা ভবন নির্মানের কাজে নিয়োজিত শ্রমিকের কাছে জানতে চাইলে শ্রমিকেরা বলেন, কর্তার দিঘীর পাড় এলাকার বাসিন্ধা জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি কৃষি জমি ক্রয় করে বাড়ি করছেন। এ ব্যাপারে নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়াকে ফোন করে জানতে চাইলে তিনি জানান, কৃষি জমি ভরাটের বিষটি আমি অবগত নই। এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমি ভরাট করে কোন স্থাপনা করা যাবেনা। নোয়াপাড়া এলাকায় কৃষি জমিতে মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করা বন্ধ করতে স্থানীয় চেয়ারম্যান বাবুল মিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।





মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস