বুধবার ● ২৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে স্থানীয় এনজিও’র স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময়
কাউখালীতে স্থানীয় এনজিও’র স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময়

কাউখালী প্রতিনিধি :: (২৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মিটিং ইয়োত স্টেক হোল্ডার সাপোর্টিং টু পিজিক্যাল ফ্যাসিলিটিজ অফ মার্গেনালাইজড বাকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা ২৩ মার্চ বুধবার সকাল ১০ টায় কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় ৷
আশিকা এন জিও কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওয়ালী উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং)৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা)৷ ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (দুমং),কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা, সেভ দ্যা চিলড্রেন রাঙামাটির ম্যানেজার মিনাকি চাকমা। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আশিকা এনজিও’র কর্মসুচি পরিচালক এ্যাডঃ মিস কক্সী তালুকদার, সেভ দ্যা চিলড্রেন প্রকল্প কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আশিকা এনজিও’র প্রকল্প সমম্বয়কারী সুখেস্বর চাকমা, বাকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমুতোষ চাকমা, আশিকা এনজিও’র প্রকল্প কর্মকর্তা রুপেস চাকমা, ফিল্ড অফিসার অং প্রু মারমা , স্থানীয় গন্যমান্য ব্যাক্তি মোঃ বশির মিয়া৷
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কাউখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা অংশিল্লাহ মারমা ৷
উল্লেখ্য যে, দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মাতৃ ভাষায় ৫ টি প্রাক-প্রাথমিক বিদ্যালয় (চাকমা-২টি,মারমা-৩টি) পরিচালিত হচ্ছে ৷





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত