বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » উল্টাছড়ি ইউপি নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন
উল্টাছড়ি ইউপি নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন সম্পন্ন হয়েছে।
আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান বিজয় চাকমার সভাপতিত্বে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে পানছড়ি থানার ওসি মো. আনচারুল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাথ দেব , সহ সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি আল আমিন, সুব্রত চাকমা, উজ্জল দেব, বিদায়ী ও নব নির্বাচিত পুরুষ ও মহিলা সদস্য -সদস্যা গন ও ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ বিদায়ী ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা সহ বিদায়ী সদস্যগনকে সম্মাননা স্মারক ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন সহ সদস্যগনকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব তুলে দেন।





খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন