শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিত
শনিবার ● ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিত

--- সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ৮ এপ্রিল শুক্রবার বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্মশিক্ষার্থী পরিবারের উদ্যোগে বর্ণিল সাজে ” বৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব-২২” অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের চাকমা, মারমা, রাখাইন, ত্রিপুরা, গারো জাতিসত্তাদের অংশ গ্রহণে ঐতিহ্যবাহী ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সন্তু চাকমা এবং উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রেয়া চাকমা ।অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মাহবুবুল হক এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্টার প্রফেসর এসএম মনিরুল হাসান, সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাবলু এবং সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম এবংযোগাযোগওসাংবাদিকতাবিভাগেরশিক্ষকআররাজীসহ অন্যান্যবিভাগের শিক্ষকবৃন্দ।

উদ্বোধক উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে মহোদয় বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার প্রথম বারবৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব করছে। এই বিশ্ববিদ্যালয় বহুজাতিসত্তার বৈচিত্র্যময় সংস্কৃতির মিলন কেন্দ্র। এই দেশে বসবাসরত সকল জাতিসত্তারসংস্কৃতিকে উর্ধ্বেতুলে ধরতে হবে।”তিনি আয়োজক কমিটিকে সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং প্রতি বছর এই আয়োজনের আহ্বান করেন।

প্রধান অতিথি ড. মাহবুবুল হক ইতিহাসের স্মৃতি চারণা করে বলেন, ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে পাহাড়ি জাতির প্রতিরোধ সংগ্রাম গৌরবের এবং বীরত্বের। এই পাহাড়ি জাতিগুলোর ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিচর্চা, সংরক্ষন বৃদ্ধি এবং দেশবাসীর কাছে তুলে ধরতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুম্মশিক্ষার্থী পরিবারের সভাপতি রনেল চাকমা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার ক্যাম্পাসে প্রতি বছর নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পিকনিক ও মিলন মেলা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠচক্র ও ম্যাগাজিন সম্পাদনাসহ, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনাসহ বন্ধের দিন গুলোতে পাহাড়ের দুর্গম অঞ্চলে শিক্ষাবিস্তার ও মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের ক্যাম্পাসে প্রথম বারের মতন “বৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব -২২” অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্নপ্রকাশ করতে যাচ্ছে।

তিনি অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাংবাদিকবৃন্দ, বন্ধু প্রতিম সংগঠন বৃন্দ, অতিথিবৃন্দ ও দর্শক-শ্রোতাসহ স্থানীয়ও অতিথি শিল্পীদের সকলের প্রতিকৃতজ্ঞতা জানান এবং প্রতিবছর এই আয়োজন ধারাবাহিকতা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২৭ সদস্য বিশিষ্ট নতুন সাংস্কৃতিক সংগঠন ” হিল কালচারাল ফোরাম” ঘোষণা করা হয়। এতে নৃবিজ্ঞান বিভাগের ২য়বর্ষের শিক্ষার্থী প্যাশন চাকমা সভাপতি এবং ফিন্যান্স বিভাগের ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থী রিক্তা চাকমা সাধারন সম্পাদক নির্বাচিত হন।





আর্কাইভ