শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চলন্ত ট্রেন থেকে ২ যাত্রী নিক্ষেপ, নিহত ১
প্রথম পাতা » অপরাধ » চলন্ত ট্রেন থেকে ২ যাত্রী নিক্ষেপ, নিহত ১
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলন্ত ট্রেন থেকে ২ যাত্রী নিক্ষেপ, নিহত ১

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে শিমুলিয়া রেলক্রসিংয়ে চলন্ত ট্রেন থেকে দুই যাত্রীকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা৷ ঘটনাস্থলে আব্দুল মমিন নামে এক যাত্রী নিহত হয়েছেন৷ অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, ২৩ মার্চ বুধবার সকালে শিমুলিয়া রেলক্রসিংয়ের পূর্ব পাশে মৃত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা নরসিংদী জিআরপি থানাকে খবর দিলে ঘটনাস্থল থেকে জিআরপি পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে৷

জানা গেছে, নিহত ব্যক্তির নাম মমিন৷ সে নওগাঁ জেলার বদলগাছি থানার মিঠাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে৷ অপর এক যাত্রীকে শিমুলিয়ার একশ গজ পূর্ব দিক থেকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ আহত ব্যক্তি কক্সবাজার জেলার রামু থানার সাবেক রোমকা গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে হাসান মাহমুদ৷

এই বিষয়ে আহত হাসান মাহমুদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় বিমানবন্দর রেলস্টেশন থেকে আমরা দুজন চট্টগ্রামগামী প্রভাতী এক্সপ্রেস ট্রেনে উঠি৷ ট্রেনটি ছাড়ার পর ছিনতাইকারীরা আমাদের ঘিরে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়৷ তাদের সঙ্গে হাতাহাতির করলে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়৷

জিআরপি নরসিংদীর এসআই মাহবুব আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নিহত মমিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী থানায় নেওয়া হয়েছে এবং আহত হাসান মাহমুদকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তত্‍পরতা শুরু হয়েছে৷





আর্কাইভ