শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ১৫ জুন ১৩৫ ইউপিতে নির্বাচন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ১৫ জুন ১৩৫ ইউপিতে নির্বাচন
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ১৫ জুন ১৩৫ ইউপিতে নির্বাচন

--- ঝিনাইদহ প্রতিনিধি :: আগামী ১৫ জুন ১৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সোমবার (২৫ এপ্রিল) এসব ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে। একইদিনে কুমিল্লা সিটি করপোরেশন, ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রথম ভোট আয়োজন এটি। সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে এবং প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৭ মে। যেসব ইউপিতে ভোট হবে সেগুলো হলো, নীলফামারী সদরের খোকশাবাড়ী, লালমনিরহাটের পাটগ্রামের বাউরা, কুড়িগ্রামের চিলমারীর নয়ারহাট, গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া এবং সুন্দরগঞ্জের হরিপুর, বগুড়ার কাহালুর দুর্গাপুর, নন্দীগ্রামের বুড়ইল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট, সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর, শাহজাদপুরের সোনাতনী, মেহেরপুরের সদরের আমঝুপি, পিরোজপুর, শ্যামপুর ও বারাদি, ঝিনাইদহ সদরের সুরাট ও পাগলাকানাই (পূর্বের সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হবে), বরগুনার তালতলীর পঁচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা, পটুয়াখালী সদরের জৈনকাঠী, কালিকাপুর, ইটবাড়িয়া, মৌকরণ ও লাউকাঠী, কলাপাড়ার লতাচাপলী ও ধুলাসার এবং দশমিনার চরবোরহান, ভোলার দৌলতখানের সৈয়দপুর ও হাজিপুর, মনপুরার মনপুরা এবং লালমোহনের কালমা ও রমাগঞ্জ, বরিশালের উজিরপুরের শিকারপুর, হিজলার হিজলা-গৌরব্দী ও ধুলখোলা, মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর, চরএক্করিয়া, গোবিন্দপুর, আন্দারমানিক, জয়নগর ও লতা; পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ি দোবড়া ও কলারদোয়ানিয়া, টাঙ্গাইলের সখিপুরের গজারিয়া ও দাড়িয়াপুর, মধুপুরের কুড়ালিয়া, মহিষমারা, বেরীবাইদ, কুড়াগাছা, আউশনারা, অরনখোলা, ফুলবাগচালা ও শোলাকুড়ী, মির্জাপুরের ভাওড়া, বহরিয়া, লতিফপুর, ফতেপুর, আজগানা ও তরফপুর, সদরের ছিলিমপুর, নাগরপুরের ভারড়া, বাসাইলের কাশিল ও বাসাইল সদর, গোপালপুরের হেমনগর ও ঝাওয়াইল, জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানী, ইসলামপুরের কুলকান্দি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পাথর্শী, মুন্সীগঞ্জের লৌহজংয়ের তেউটিয়া, গজারিয়ার বাউশিয়া, ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া, গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক, নরসিংদীর মনোহরদীর খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুর, নারায়ণঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া, ফরিদপুরের মধুখালীর কামালদিয়া, মাদারীপুরের কালকিনির এনায়েতপুর ও পূর্ব এনায়েতপুর, রাজৈরের হোসেনপুর, খালিয়া, বদরপাশা ও আমগ্রাম, শিবচরের সন্যাসীর চর, উমেদপুর ও ভদ্রাসন, শরীয়তপুরের জাজিরার বড়কৃষ্ণনগর, বড়গোপালপুর, কুন্ডেরচর, পালেরচর, পূর্ব নাওডোবা ও বিলাসপুর, গোসাইরহাটের ইদিলপুর, হবিগঞ্জের বানিয়াচংয়ের বানিয়াচং দক্ষিণ পশ্চিম, ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম, বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ও দড়িয়াদৌলত, কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা, মুরাদনগরের মুরাদনগর, নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা ও মোহাম্মদপুর, সদরের বিনোদপুর, হাতিয়ার হরনী ও চানন্দী, চট্টগ্রামের সন্দ্বীপের দীর্ঘাপাড়, ফটিকছড়ির ভূজপুর, হাটহাজারীর ফরহাদাবাদ, কর্ণফুলীর চর পাথরঘাটা, সাতকানিয়ার এওচিয়া, বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালিপুর, বৈরছড়ি, কাথরিয়া, সরল, শীলকুপ, চাম্বল, পুঁইছড়ি, শেখেরখীল ও ছনুয়া; কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ও কালারমার ছড়া এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ। এছাড়া গোপালগঞ্জের গোপালগঞ্জ ও মুকসুদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর ও ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে এদিন। আর একইদিন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শৈলকুপায় ভূল করে ইজিবাইকে রেখে যাওয়া যাত্রীর ১ লক্ষ ৭৭ হাজার টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক
ঝিনাইদহ :: ভূল করে ইজিবাইকে রেখে যাওয়া যাত্রীর ১ লাখ ৭৭ হাজার টাকা ফেরত দিতে থানায় হাজির হলেন শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের ভ্যান চালক আনোয়ার হোসেন। ঘটনাটি সোমবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার রুপালি ব্যাংক এলাকায়। জানা গেছে, উপজেলার ধাওড়া মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার শিকদার কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম শৈলকুপা রুপালি ব্যাংক শাখা থেকে ১ লক্ষ ৮৭ হাজার টাকা উত্তোলন করে। পরে সেইখান থেকে ১০ হাজার টাকা দেনা পরিশোধ করে ব্যাগভর্তি বাকি টাকা নিয়ে ইজিবাইকে উঠে ব্যাগ রেখে ভুলক্রমে নেমে পড়ে। পরে টাকার কথা মনে পড়লে ইজিবাইক চালককে খুঁজতে থাকে। উপায়ন্ত না পেয়ে শৈলকুপা থানায় জিডি করতে যায়। এরইমধ্যে ইজিবাইক চালক বাড়িতে পৌছালে গাড়িতে থাকা ব্যাগটি তার স্ত্রীর নজরে আসে। তখনও ইজিবাইক চালক আনোয়ার হোসেন জানে না তার গাড়িতে রাখা ব্যাগে এতগুলো টাকা আছে। পরে তার স্ত্রীর কথা শুনে ব্যাগ খুলে ভিজিটিং কার্ড ও কাগজপত্র দেখে শৈলকুপার মালিপাড়া মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করে রেখে ব্যাগভর্তি টাকা রেখে আসে। ইতিমধ্যে ঘটনাটি শৈলকুপা থানা পুলিশ জানতে পারে মালিপাড়া মাদ্রাসায় হারিয়ে যাওয়া টাকা জমা রাখা হয়েছে। তখন উভয় পক্ষকে থানায় ডেকে প্রকৃত মালিককে তার টাকা বুঝিয়ে দেয়া হয়। এব্যাপারে আশরাফুল ইসলাম জানান, ইজিবাইক চালকের সততার কারণে হারিয়ে যাওয়া টাকাগুলো ফেরত পেয়েছি। খুশি হয়ে তাকে ৫হাজার টাকা দিতে গেলে তিনি বিনয়ের সাথে ফেরত দিয়ে বলেছেন টাকাগুলো মালিকের হাতে ফেরত দিতে পেরেছি এটাই আমার প্রাপ্তি। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, টাকা হারিয়ে থানায় জিডি করতে আসে আশরাফুল নামে এক ব্যক্তি। পরে খবর পায় টাকাগুলো মাদ্রাসায় ইজিবাইক চালক গচ্ছিত রেখেছে। পরে সেখান থেকে টাকা নিয়ে উভয়পক্ষকে থানায় এনে প্রকৃত মালিককে টাকা ফেরত দেয়া হয়। ইজিবাইক চালকের এমন সততা দেখে তাকে পুরস্কৃত করা হয়েছে।

ঝিনাইদহে দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ডাদেশ
ঝিনাইদহ :: ঝিনাইদহের পল্লীতে আলমগীর মালিতা (৩২) ও নাজমুল হোসেন (২৩) নামে দুজন মাদক কারবারীকে ৬মাস ও ৭ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমাবার বিকালে সদর উপজেলার হলিধানী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, দুজনেরক ৬মাস ও ৭ দিনের বিনাশ্রম কারান্ডাদেশ দেন। মাদক ব্যবসায়ি আলমগীর মালিতা সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শাহা মালিতার ছেলে এবং মাদক সেবানকারী নাজমুল হোসেন একই ইউনিয়নের সোনারদাইড় গ্রামের মিলন হোসেনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হলিধানী বাজারে চোরা গলিতে অভিযান পরিচালনা করে কাতলামারী ক্যাম্পের পুলিশ। এসময় মাদক বিক্রয় কারী আলমগীর ও মাদক সেবনকারী নাজমুলকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। সেসময় তাদের থেকে কিছু মাদক জব্দ করা হয়। এরপর ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় আলমগীরকে ৬ মাস এবং নাজমুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক শারমিন আক্তার সুমী।

ঝিনাইদহে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধিসহ চাকুরী ও স্বকর্মসংস্থান নিশ্চিতের দাবীতে মানববন্ধন
ঝিনাইদহ :: প্রতিবন্ধী ব্যাক্তিদের ভাতা ২ হাজার টাকা, এবং সরকারি-বেসরকারি চাকুরী ও কর্মসংস্থান নিশ্চিতের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় সংগঠন সমূহের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন একতা উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুমন পারভেজ, সোহান শেখ, রাশিদুল ইসলামসহ অন্যান্যরা। কর্মসূচী থেকে আসন্ন বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি সকল সেবার তথ্য ভান্ডারে প্রতিবন্ধীতা বিভাজিত তথ্য, প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদফতার বাস্তবায়নসহ ৬ দফা দাবী জানান।

ঝিনাইদহে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহ :: মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের নতুন হাটখোলা বাজারে ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সকালে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সেসময় পৌরসভার কর্মকর্তা সাদ আহমেদ চাঁদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ পৌরসভার ২নং ওয়ার্ডের অসহায় দুস্থ কয়েক হাজার নারী পুরুষের মাঝে রমজান উপলক্ষে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও আরও ৫ হাজার পরিবারকে পর্যাক্রমে এ খাদ্য সামগ্রী দেওয়া করা হবে বলে জানান আয়োজক।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ