শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্তেও চলছে নদীর জায়গা কেনা-বেঁচা
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্তেও চলছে নদীর জায়গা কেনা-বেঁচা
মঙ্গলবার ● ১০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্তেও চলছে নদীর জায়গা কেনা-বেঁচা

--- ঝিনাইদহ প্রতিনিধি :: এবার রেহায় পেল না শিশুদের ঘুড়ি ওড়ানোর এক চিলতে জায়গাও। রাতের আঁধারে শৈলকুপার কুমার নদের কবিরপুর নতুন ব্রীজের নীচের ছোট্ট এক চিলতে খোলা জায়গা রড-সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সবুজ জায়গাটুকু রাতারাতি চাষ দিয়ে লাগানো হয়েছে কলাগাছও। খোদ নদীর চরে তাও আবার ব্রীজের নীচে ২৯.৫০ শতকের এই সরকারী জায়গাটুকু কিভাবে রাতারাতি দখল ও বিক্রি হয়ে গেল তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে কবিরপুরের নতুন ব্রীজ ও চর এলাকার বাসিন্দা সহ সচেতন মহলে। জানা গেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দীন বলছেন এটা ব্যাক্তি মালিকানার জায়গা, এই জায়গাটুকু তিনি কিনেছেন বলে দাবি করছেন। কথিত ক্রয়-বিক্রয়ের পর এবার গভীর রাতে শিশুদের খেলার সবুজ চত্তরটুকু রড-সিমেন্টের খুঁটি আর বাঁশ-খুঁটি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বারবার স্থানীয়দের বাধার মুখে পড়ে রাতে ঘেরা দেয়া হয় এবং রাতেই চাষ দিয়ে কলাগাছ লাগানো হয়। বর্তমানে কোন নদীর জায়গা দখল, ক্রয়-বিক্রয় করা যাবে না মর্মে প্রধানমন্ত্রীর কড়া হুশিয়ারী রয়েছে এদিকে হাইকোর্টেরও নিষেধাজ্ঞা রয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ১২৪ নং কবিরপুর মৌজার সাবেক ৩৪৮,৩৮৮ ও ৪৩৫ নং দাগের জমি বহুপূর্ব থেকেই সরকারী রাস্তা যার এসএ হাল দাগ নং ১৪২০। কবিরপুর মেইন রোড থেকে কুমার নদের পানি পর্যন্ত রাস্তার জমির নকশা রয়েছে। এসএ সাবেক দাগ ও নকশা অনুযায়ী রাস্তার জমির পাশের মালিকগন এসব সরকারী নদীর জায়গা ভোগদখল আবার কখনো কখনো সরকারের কাছ থেকে একসানা বন্দোবস্ত নিয়ে বিক্রিও করে দিচ্ছে লাখ লাখ টাকার বিনিময়ে আবার ব্যাক্তি মালিকানায় রেকর্ডও করে নিচ্ছে। এসব নিয়ন্ত্রন করছে এলাকার ভ’মিদস্যু মহল। চরের জায়গাতে কেউ কেটেছে পুকুর আবার কেউ বা মাটি কেটে বিক্রি বা সমতল বানিয়ে চাষও করছে, দিচ্ছে লীজ-বন্দকও। অনুসন্ধানে দেখা গেছে, কবিরপুরে নতুন ব্রীজের পাশে রয়েছে শত শত বছরের একটি ঐহিত্যবাহী একটি ঘাঁট। যেখানে কবিরপুর, নতুন ব্রীজ ও চর এলাকার শতশত মানুষ এই ঘাট ব্যবহার করে তাদের দৈনন্দন কাজে-কর্মে। আর এই ঘাটের সাথেই ২৯ শতক সরকারী জায়গা রয়েছে, যেটি ভিটার মতো উঁচু সবুজ চত্তর। এখানে প্রতি বছর দুই ইদ, পহেলা বৈশাখ, দুর্গাপুঁজা সহ নানা উৎসবে মেলা বসে। সার্কাস-থিয়েটার, নাট্য উৎসব সহ বৈশাখী মেলাও বসে। তবে শেকড়-সংস্কৃতির নানা বিনোদনের এই জায়গাটুকুও এখন চলে গেল ভুমিদস্যুদের কবলে। শুধু বড়দের উৎসবই নয় এখানে শিশুরা ঘুড়ি উড়িয়ে থাকে, হ্যান্ডবল,ভলিবল খেলে থাকে। আর এবারের ইদে এখানে কোন অনুষ্ঠান করতে পারেনি স্থানীয়রা। রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে ইদের ছুটিতে বাড়িতে এসে নির্মল বিনোদনের জায়গা পায়নি নতুন ব্রীজ এলাকার মানুষ। নদীর চরের এসব ছোট ছোট জায়গা ঘিরে শৈলকুপার নতুন ব্রীজ এখন মানুষের বিনোদনের একমাত্র স্পট, তবে সেটিও এখন বে-দখল হয়ে গেল। ইদের দু-সপ্তাহ আগ থেকে কবিরপুরের মহিউদ্দীন নামের এক ব্যক্তি তার লোকজন দিয়ে জায়গাটুকু ঘেরা দিয়ে দখলের চেষ্টা করতে থাকে তবে স্থানীয়দের বাঁধার মুখে পড়তে থাকে। কিন্তু শেষ পর্যন্ত ইদের আগের রাতে রড-সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে ফেলে। এব্যাপারে কবিরপুরের স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম, ইমরুল, কেরামত, রুহুল, উজ্জ্বল হোসেন স্থানীয়দের অভিযোগ এখানে বড় বড় দোকান-পাট সহ স্থাপনা নির্মাণের উদ্যোগ ও নেয়া হচ্ছে। শত বছরের ঘাটের জায়গাও দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করছে অনেকে। কয়েকজন নারী জানান, এই ঘাটে তারা গোসল সহ নদীর পানি ব্যবহারও ঘর-গৃহস্থলীর নানা কাজ করে থাকেন তবে গত কয়েক বছর এসবের কিছুই করতে পারছেন না। দোকানপাট করে তা দখল করা হয়েছে। বিরোধপূর্ণ এই জমি নিয়ে যেকোন মুহুর্তে এলাকায় সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের অনেকে জানিয়েছে। শত বছরের ঘাট, নদী দখল, নতুন ব্রীজে উৎসব, খেলার মাঠ আর সরকারী-মালিকানা সম্পত্তি এসব বিষয় এখন সবার মুখে মুখে। এদিকে ক্রয়সুত্রে চরের এই জমি মোহাম্মদ মহিউদ্দীন মালিক দাবি করে সাম্প্রতি সাইনবোর্ড টাঙ্গিয়ে দিলে সদ্য বিদায়ী এসিল্যান্ড পার্থ প্রতীম শীল সেই সাইনবোর্ড তুলে দেন এবং জমিতে কোন ধরনের দখল বা ঘেরা দেয়ার উপর নিষেধাজ্ঞা দেন দু’দফা। ইউএনও অফিস থেকেও লোকবল এসে জমিতে কোন কিছু করা যাবে না বলে জানিয়ে দেন তবে কোন কিছুরই তোয়াক্কা না করে ফের রড-সিমেন্টের খুঁটি পুতে তা দখল করা হয়েছে। এসব বিষয়ে মোহাম্মদ মহিউদ্দীন জানান, ১৯৮০ সালের দিকে স্থায়ী বন্দোবস্ত দলিলে সরকারের কাছ থেকে কুমার নদের চরের এ জমি কিনেন নজরুল মন্ডল। সেই জমির ২৯,৫০ শতক ২০১৯ সালে কিনেছেন তিনি যা মালিকানা সম্পত্তি। তবে বর্তমানে যেকোন নদীর জমি ক্রয়-বিক্রয়ে, দখলে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মহিউদ্দিন জানান, হাইকোর্টের আদেশের পর মহামান্য সুপ্রীম কোর্টও একটি আদেশ দিয়েছেন যেখানে এমন জমি ক্রয়-বিক্রয়, ভোগ-দখল করা যাবে বলে তিনি দাবি করছেন। শৈলকুপা ভুমি অফিস সহ স্থানীয় প্রশাসনের বাধার কথা স্বীকার করে মহিউদ্দিন বলেন, বাধা দেয়ায় তাদের বিরুদ্ধে তিনি আদালতে পিটিশন দিয়েছেন এবং শোকজ করা হয়েছে। বৈধভাবে জমি ক্রয় করেছেন এবং মালিকানা হিসাবে ভোগদখল করতে পারবেন বলে দাবি করছেন মোহাম্মদ মহিউদ্দিন। এদিকে শৈলকুপায় সদ্য যোগদানকারী সহকারী কমিশনার(ভ’মি) মোঃ বনি আমিন জানিয়েছে, পূর্বে এমন জমি নানাভাবে দখল, স্থাপনা নির্মাণ, ক্রয়-বিক্রয় হলেও বর্তমানে হাইকোর্টের আদেশের পর নতুন করে এভাবে নদীর জমি দখল,ক্রয়-বিক্রয় করা যাবে না। কুমার নদের নতুন ব্রীজ সংলগ্ন জমির বিষয়টি তাদের নজরে আছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)