রবিবার ● ১৫ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার-১
খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে মো. সোহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ১৪ মে সকালে খাগড়াছড়ি সদর থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলার পর এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (১৩ মে) রাতে ঘর থেকে বাড়ির অদূরে দোকানে বাজার করতে যাওয়ার পথে ভিকটিমের গতিরোধ করে অভিযুক্তরা। পরে খাগড়াছড়ি গেইট সংলগ্ন বন বিভাগের সদর রেঞ্জ কার্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে পরিত্যক্ত একটি আধা পাকা বাড়িতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা।
তার হাতের মোবাইলটিও কেড়ে নেয়া হয়। এ সময় মোবাইলে ভিডিও ধারণ করা হয়। ধর্ষকরা এ বিষয়ে কাউকে জানালে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দেয়। ঘটনার কয়েক ঘন্টা পর ভিকটিম থানায় এসে অভিযোগ করার পর আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ জানান, গ্রেফতারের পর আসামিকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহারভুক্ত অপর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ