বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে থানা পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে রাজন মিয়া (৩৫)।
পুলিশ জানায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক তপন দাস গুপ্ত সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নয়াপাড়ায় সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনাকালে রাজন মিয়ার দেহ তল্লাশি করলে তার পরিহিত ট্যাউজারের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার সাথে থাকা একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অপরাধে অপর সহযোগীসহ ২ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১