বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » তিন পার্বত্য জেলায় নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
তিন পার্বত্য জেলায় নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: তিন পার্বত্য জেলায় নারী ধর্ষন, ধর্ষন চেষ্টা, যৌন হয়রানি ও শ্লীলতাহানির বিরুদ্ধে আইনী ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের দাবীতে খাগড়াছড়িতে উইমেন এক্টিভিস্ট ফোরাম ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে।
বুধবার(১৮ মে) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উইমেন এক্টিভিস্ট ফোরামের যুগ্ম-সদস্য সচিব আঞ্জুমান আক্তার প্রিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, পিংকি বড়ুয়া।
এসময় বক্তব্য রাখেন, খাগড়াপুর মহিলা কল্যান সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, উইমেন এক্টিভিস্ট ফোরামের আহ্বায়ক গৌরী মালা ত্রিপুরা, ডালিয়া ত্রিপুরা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,
বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের এবং গণ্যমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, কোন রাজনৈতিক মতাদর্শে যেন কোন ধর্ষক রেহাই না পায় সে বিষয়ে সর্বসাধারণের সচেতন হয়ে সবাইকে এক হয়ে ধর্ষণ, ধর্ষণ চেষ্টা, যৌন হয়রানি এবং শ্লীলতাহানির বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আকারে মিছিল বের হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।





খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল