শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
প্রথম পাতা » ঢাকা » বাজার নিয়ন্ত্রণ আর দেশ চালাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » বাজার নিয়ন্ত্রণ আর দেশ চালাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন : সাইফুল হক
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজার নিয়ন্ত্রণ আর দেশ চালাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন : সাইফুল হক

---ঢাকা :: বাজার নিয়ন্ত্রণে সরকারের নজিরবিহীন ব্যর্থতার প্রতিবাদে আজ দুপুরে সচিবালয় অভিমুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার নিজেদেরকে মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে সপে দিয়েছে।দেশ চালানোর রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ব না থাকায় সরকার মজুমদার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছেনা।আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে।উন্নয়নের কথা বলে চুরি,দূর্নীতি, লুটপাটকে ঢেকে রাখা হচ্ছে।

তিনি বলেন, চাল, ডাল, আটা,তেলসহ অতি আবশ্যক খাদ্যপণ্যের সরবরাহে তেমন কোন ঘাটতি ছাড়াই ইচ্ছেমতো জিনিসের দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকারের সাথে এদের অশুভ আঁতাতের কারণে আজ বাজারে নৈরাজ্য চলছে। তিনি বলেন ইতিমধ্যে কয়েক কোটি মানুষের খাদ্যগ্রহন কমে গেছে।

আমলাতান্ত্রিক চক্রান্তে ঘর পোড়ার মধ্যে আলুপোড়ার দেবার মত আরও একবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী তৎপরতা চলছে। এসব অপতৎপরতা কোটি কোটি মানুষকে অবর্ননীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করবে।

তিনি বলেন এই সরকারের কাছে মানুষের কোন সম্মান নেই।গুণী মানুষদেরকে প্রতিদিন তারা অপমান করে চলেছে। ছাত্রলীগ চর দখলের মত শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী দখলদারিত্ব কায়েম করেছে।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ, মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা ও মানুষকে রক্ষা ও দেশ চালাতে না পারলে সরকারকে গদি ছেড়ে দিতে হবে। তিনি অনতিবিলম্বে বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের বরখাস্ত করার দাবি জানান। তিনি বলেন, এই সরকারকে বিদায় দিতে না পারলে মানুষের জীবন, মান সম্মান ও অধিকার কিছুই অর্জন করা যাবেনা।

জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভপূর্ব সমাবেশে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে সংহতি বক্তব্য রাখেন , গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি , ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব রফিকুল ইসলাম বাবলু, জেএসডির কার্যকরি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, অরবিন্দু বেপারি বিন্দু , কামরুজ্জামান ফিরোজ, ঢাকা মহানগর নেতা আবুল কালাম প্রমুখ।

সমাবেশে রফিকুল ইসলাম বাবলু বলেন , এই সরকাকে ক্ষমতায় রেখে মানুষ বাঁচতে পারবে না।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে এই সরকার আজ দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে।

নূরুল হক নূর বলেন, এই সরকারের নেতৃত্বে আজ সকল দূর্নীতিবাজরা দেশকে ধ্বংস করছে।তিনি এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথে গণসংগ্রাম জোরদার করার আহবান জানান।

সমাবেশ শেষে প্রবল বৃষ্টির মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিল তোপখানা রোড়ের মুখে পুরানা পল্টনে এসে শেষ হয়।





ঢাকা এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)