শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত
শনিবার ● ২৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত

---রাঙামাটি :: গতকাল ২৬ মে বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২২-২০২৩ অর্থ বছরের পরামর্শক কমিটির সভা স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটিস্থ প্রধান কার্যালয় এর কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিখিল কুমার চাকমা, চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সভার আলোচ্য বিষয় ছিল বিগত ১৮/০৭/২০২১ তারিখে অনুষ্ঠিত পরামর্শক কমিটির সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনকরণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সহায়তা কোড নং-২২১০০১১০০ এর আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্তির জন্য নতুন স্কিম/প্রকল্প বাছাইকরণ এবং বিবিধ।
সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। তিনি বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত আান্তরিক। প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলাকে উন্নয়নের আওতায় আনার জন্য সবসময় অগ্রাধিকার দিয়ে থাকেন। সেলক্ষ্যে উন্নয়নের কার্যক্রমকে বাস্তবায়িত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরোও বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জনবল সীমিত হওয়ার সত্ত্বেও বোর্ড কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের কাজের গুণগতমান বজায় রেখে যথাযথভাবে পরিচালনা করে আসছে। পরবর্তীতে বোর্ডের ভাইস চেয়ারম্যান এর সঞ্চালনায় শুরুতে পরিচিতি পর্ব এবং বোর্ডের আইনের ধারায় পরামর্শক কমিটির কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন যে, দুর্গম ও সুবিধা বঞ্চিত এলাকাগুলোকে চিহ্নিত করে সেসমস্ত এলাকাগুলোকে উন্নয়নের আওতায় আনার জন্য বোর্ডকে পরামর্শ দেন। তিনি ব্যাথলিং মৌজা ও বড়থলি ইউনিয়নের মতো সবচেয়ে দুর্গম এলাকাগুলো উন্নয়নের আওতায় নিয়ে আসার জন্য বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানান। মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণগতমান ভূয়সী প্রশংসা করেন। এছাড়া অন্যান্য পরামর্শক কমিটির সদস্যবৃন্দ কৃষি, স্বাস্থ্য সেবা, সড়ক যোগাযোগ ও শিক্ষা সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন সভায় উপস্থিত ছিলেন। এছাড়া পরামর্শক কমিটি’র সদস্য রাঙামাটির চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, খাগড়াছড়ির মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী এবং বান্দরবান বোমাং সার্কেল চীফ এর প্রতিনিধি, ক্যজাই মারমা চেয়ারম্যান কলমপতি ইউনিয়ন পরিষদ, কাউখালী উপজেলা, ক্যঅংপ্রু মারমা চেয়ারম্যান ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ বান্দরবান, মেমং মারমা চেয়ারম্যান ১নং গুইমারা ইউনিয়ন পরিষদ খাগড়াছড়ি, হ্লাথোয়াইহ্রী র্মামা হেডম্যান ৩১৬ নং বেতছড়া মৌজা রোয়াংছড়ি বান্দরবান, প্রিয় নন্দ চাকমা চেয়ারম্যান, সরোয়াতলী ইউনিয়ন পরিষদ, বাঘাইছড়ি রাঙ্গামাটি, সুরেশ মোহন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর এবং জনাব অমল কান্তি দাশ, বান্দরবানসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)