শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে র‌্যাবের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে র‌্যাবের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১৩
শনিবার ● ২৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে র‌্যাবের উপর হামলার ঘটনায় গ্রেফতার-১৩

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে র‌্যাব সদস্য ও সোর্সের উপর হামলার ঘটনায় এপর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় অভিযানে গেলে মাদক কারবারিরা ডাকাত আখ্যা দিয়ে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলা করে। এসময় র‌্যাবের দুই সদস্য ও সোর্স আহত হন। আশঙ্কাজনক অবস্থায় র‌্যাবের দুই জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। র্যাব সদস্য ও সোর্সের উপর হামলার ঘটনা এবং ঐসময় অস্ত্র ছিনতাইয়ের ক্লু উদঘাটনে ছায়া তদন্তে নামে র‌্যাব সদস্যরা। অভিযানে ১৩ জনকে গ্রেফতার, হামলার সময় ছিনতাই হওয়া অস্ত্র এবং মাদক কারবারিদের কাছ থেকে বেশকিছু মাদক উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ মে) দুপুরে র‌্যাব-৭ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবারে গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরতে আমাদের টিম জোরারগঞ্জ থানাধীন ধুমঘাট এলাকায় অবস্থান নেয়। মাদক ব্যবসায়ীরা সেটি টের পেয়ে আরো কয়েকটি গ্রুপ একত্রিত হয়ে বারইয়ারহাট ফুটওভার ব্রিজের নিচে শান্তির হাট রোডের মাথায় দুটি কাভার্ডভ্যান দিয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির গুজব ছড়িয়ে আমাদের টিমের ওপর হামলা চালায়। এতে আমাদের দুই সদস্যসহ তিনজন আহত হন।
র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, ঘটনার পর আমরা আশপাশের সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করেছি। আটককৃতদের মধ্যে সাইদুর রহমান সাইদ আমাদের আহত সদস্য থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছিল। সেটি সাইদের তথ্যমতে এসএম শাফায়েত হোসেনের কাছ থেকে উদ্ধার করেছি। ঘটনায় সম্পৃক্তদের আটকে আমাদের টিম কাজ করছে।

আটক অপর ১১ জন হলো- আনোয়ার হোসেন (৪৫), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), আবু সাঈদ (২৮), নাসির উদ্দিন (৩৮), মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩), ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)। আটককৃতরা সবাই মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তারা মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় র্যাব।
এদের আটক করার সময় ফরহাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানায় র্যাব। তারা ফেনী জেলার সামান্তবর্তী ছাগলনাইয়া, মিরসরাই এলাকায় মদ, গাঁজা, ফেনসিডিলের ব্যবসা করে বলে দাবি র্যাবের। এছাড়াও হামলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। আটককৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা

মিরসরাই :: মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে মো. হারুন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম জামালপুর এলাকার নুর আহাম্মদ ভূইয়া বাড়ির দক্ষিণ পার্শ্বে সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটেছে।
দা’য়ের কোপে আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে দুপুর বারোটা দিকে সে মারা যায়।
নিহত হারুন খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন মাষ্টারপাড়া এলাকার মৃত জসিমের পুত্র এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। স্ব পরিবারে জামালপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং সিএনজি অটোরিকশা দেখবাল করতো।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে আমি ঘুম থেকে উঠে দেখি হারুন গাড়ি নিয়ে আসলে তার দুই ড্রাইভার সোহেল ও শরিফ গাড়ি পরিষ্কার করছিল। এইসময় আমি এবং হারুন পাশে বসে কথা বলতেছিলাম। এমন সময় হিঙ্গুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মধ্যম জামালপুরের অলি আহম্মদের পুত্র সালাউদ্দিন (৩৮) হারুনের পিছন দিক থেকে এসে আচমকা মাথার বাম পাশে দা দিয়ে কুপিয়ে আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাই, তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর ভর্তি করার পর সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পূর্বের কোন বিষয়ে মনোমালিন্য, আক্রোশ বা শত্রুতার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে বুঝা যাচ্ছে।

এবিষয়ে হারুনের গাড়ির ড্রাইভার মো. সোহেল বলেন, আমি এবং শরিফুল দুইজনে মিলে গাড়ি পরিষ্কার করতেছিলাম। এসময় সালাউদ্দিন আমার মালিক হারুনকে বলে যে, তুই কি বলতে চাস, এই কথা বলে তার হাতে থাকা দা দিয়ে কুপিয়ে আহত করে। তবে কি বিষয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে তা আমি কিছুই জানি না তবে হয়তো এর পূর্বে কোন বিষয়ে মনোমালিন্য বা শত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জোরাগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক বলেন, হারুনের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি, শুনেছি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হারুনের মৃত্যু হয়েছে। হারুনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সালাউদ্দিন বৃহস্পতিবার (ঘটনার দিন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিনকী আস্তানা এলাকায় অস্বাভাবিকভাবে চলার সময় জোরারগঞ্জ থানার টহল পুলিশের কাছে গ্রেফতার হয়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)