শনিবার ● ২৮ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনা ক্যাম্পের স্থলে এপিবিএন মোতায়েন ‘পার্বত্য চুক্তি’ লঙ্ঘন
সেনা ক্যাম্পের স্থলে এপিবিএন মোতায়েন ‘পার্বত্য চুক্তি’ লঙ্ঘন
সংবাদ বিজ্ঞপ্তি :: আইন শৃঙ্খলার দোহাই পেড়ে ‘পরিত্যক্ত সেনা ক্যাম্পের স্থলে এপিবিএন মোতায়েনের’ ক্ষমতাসীন দলের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা জানিয়ে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মুখপাত্র অংগ্য মারমা গত বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ সংবাদ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতি দিয়েছেন।
সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে ইউপিডিএফ মুখপাত্র ক্ষমতাসীন দলের এ পদক্ষেপকে ‘পার্বত্য চুক্তির’ লঙ্ঘন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবৈধ ‘১১দফা নির্দেশনা’র নতুন সংস্করণ বলে মন্তব্য করেন। এতে সরকারি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী বহাল তবিয়তে থেকে অপরাধ সংঘটিত করবে। অন্যদিকে সাধারণ পাহাড়ি ও নারীরা নিরাপত্তার হুমকির সম্মুখীন হবেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত পরিস্থিতির ব্যাপারে সরকারের মিথ্যাচার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াসের তীব্র নিন্দা জানিয়ে ইউপিডিএফ মুখপাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়িতে বিজিবি সেক্টর সদর গেইটের সন্নিকটে সরকার-সেনা মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের চাঞ্চল্যকর ৭ হত্যার ঘটনা স্মরণ করিয়ে দেন। পাহাড়ে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় প্রশ্রয়ে খুন-গুম-অপহরণ ও চাঁদাবাজি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সম্প্রতি লামায় রাবার ইন্ডাস্ট্রিজ লিঃ কর্তৃক ক্ষতিগ্রস্ত ম্রো ও ত্রিপুরাদের করুণ অবস্থা পরিদর্শন না করে রাঙামাটিতে নৌ বিহার এবং সেনা ক্যাম্পের স্থলে এপিবিএন মোতায়েনের ঘোষণাকে তিনি পাহাড়ি জনগণের সাথে নিষ্ঠুর তামাশা বলেও মন্তব্য করেছেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১