শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মে ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে প্রেমিকাকে নিয়ে উধাও অতপর প্রেমিক শ্রীঘরে
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে প্রেমিকাকে নিয়ে উধাও অতপর প্রেমিক শ্রীঘরে
সোমবার ● ৩০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে প্রেমিকাকে নিয়ে উধাও অতপর প্রেমিক শ্রীঘরে

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রেমের টানে প্রেমিকাকে নিয়ে উধাও হয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে ধারা খেয়ে প্রেমিক শ্রীঘরে। ঘটনাটি এলাকায় চ্যঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, উপজেলার বিশা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে জনি শেখ (২২) একই গ্রামের আমজাদ মীরের স্কুল পড়–য়া কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই প্রেক্ষিতে জনি গত মার্চ মাসের ১০ তারিখে সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আমজাদ মীরের ১৪ বছর বয়সের কন্যাকে নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা শাহানারা বেগম আত্রাই থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকুড়ি গ্রাম থেকে জনিকে আটক করে এবং মেয়েকে উদ্ধার করে।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মেয়েটিকে নিয়ে জনি সে সময় থেকেই আতœগোপনে ছিল। আমরা তার এক ভাইকে ঢাকা থেকে আটক করি। তার দেয়া তথ্যানুযায়ী গত শুক্রবার দিবাগত গভীর রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকুড়ি গ্রাম থেকে জনিকে আটক করা হয় এবং মেয়েকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার আটক জনিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মেয়েটিকে মেডিকেল টেষ্টসহ জবানবন্দির জন্য নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
আত্রাই :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে মোল্লা আজাদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

রবিবার সকাল ১০ ঘটিকায় মোল্লা আজাদ সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে স্টেশন বাজার আত্রাই ব্রিজ হয়ে রেজিস্ট্রি অফিস এলাকাসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোল্লা আজাদ সরকারি কলেজে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মোল্লা আজাদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শ্রী. অমিত কুমার, বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ছাত্রলীগে সভাপতির মাহদী মসনদ সরুপ, সাধারন সম্পাদক হুমায়ন কবির সোহাগ, অনুষ্ঠান পরিচালনা করেন মোল্লা আজাদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃরাকিবুল ইসলাম রাব্বি । অনুষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিচার দাবি করেন। ছাত্রদলের সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দেওয়া হবে বলে জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)