বুধবার ● ১ জুন ২০২২
প্রথম পাতা » নওগাঁ » চালের বাজারে অভিযান : চার ব্যবসায়ীকে জরিমানা
চালের বাজারে অভিযান : চার ব্যবসায়ীকে জরিমানা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সরকারী নিয়ম না মেনে চালের ব্যবসা ও মজুদ করার দায়ে ব্যাবসায়ীকে নয় হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে ৪ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। সেইসাথে অতিদ্রুত সময়ের মধ্যে ধান-চাল ক্রয় বিক্রয় ও মজুদের নিবন্ধন করে নিতে নির্দেশ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, সরকার লাইসেন্স বিহীন ধান-চাল ক্রয়-বিক্রয় ও মজুদ শুন্যের কোঠায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় সাহেবগঞ্জ বাজারে অভিযান চালাই। অভিযানে মেসার্স রতন স্টোর, মা স্টোর, মজনু ভ্যারাইটি স্টোর ও বিসমিল্লাহ চাল ঘর কে নিবন্ধন ও মূল্য তালিকা না থাকায় নয় হাজার টাকা অর্থদন্ড করি। এসময় আত্রাই ধান-চাল গোডাউনের ওসিএলএসডি রিয়াজুল হক, এসআই প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর