মঙ্গলবার ● ৭ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা বিএনপি পক্ষ থেকে কঠোরোতম আন্দোলনের ঘোষনা
খাগড়াছড়ি জেলা বিএনপি পক্ষ থেকে কঠোরোতম আন্দোলনের ঘোষনা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
গতকাল সোমবার ৬ জুন সকাল ১১টার দিকে ভাঙ্গাব্রীজ গণপূর্ত অফিস সম্মুখে প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি।
জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন প্রমুখ।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি ও গাড়ি হামলা করে ব্যাপক ভাংচুর করার প্রতিবাদে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন প্রতিবাদ সমাবেশ করেন বলে জানান বক্তারা।
সমাবেশে বক্তারা, ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও মামলা গ্রহণ না করার প্রতিবাদ জানিয়ে আগামীকালের অবরোধ ঘোষনা করেন এবং সর্বাত্মক পালন করার আহবান জানান।
বক্তারা উল্লেখ করেন, আজকের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় গতকাল থেকে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় মানিকছড়ি, দীঘিনালায় দলীয় কার্যালয়ে হামলা করে বাবুছড়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শরীফুলকে মারধর করে এবং মানিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেনকে কুপিয়ে মারাত্মক যখম করে।
সমাবেশে বক্তারা অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় জেলা বিএনপি কঠোর থেকে কঠোরোতম আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
প্রতিবাদ সমাবেশ থেকে খাগড়াছড়ি জেলায় আগামী ৭ জুন মঙ্গলবার সকাল ৬টা হতে পরবর্তী ২৪ঘন্টার সড়ক অবরোধ কর্মসূচী ঘোষনা করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১