বুধবার ● ১৫ জুন ২০২২
প্রথম পাতা » ঢাকা » ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আন্দোলনে জিততে হবে : সাইফুল হক
ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আন্দোলনে জিততে হবে : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ সকালে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নেতৃবৃন্দ অধিকার, সাম্য ও মুক্তি অর্জনে শ্রেণী ও গণসংগ্রাম এগিয়ে নিতে তাদের শপথ ব্যক্ত করেন।
পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, এপোলো জামালী, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, কেন্দ্রীয় সংগঠক ডাঃ মনোয়ার হোসেন, মহানগর নেতা আবুল কালাম, মোহাম্মদ রিয়েল, ফিরোজ আহমেদ প্রমুখ।
শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিপদবিলাসী গাড়ির ড্রাইভারের মত সরকার ও সরকারি দলের দম্ভ আর একগুঁয়েমী মনোভাব দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিচ্ছে।গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দমন করে শাসন করার নীতি কৌশল অবলম্বন করেছে ; শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। তাদের ‘এবসলুট’ ক্ষমতা টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা দেশবাসীকে চরম উদ্বিগ্ন ও আশংকিত করে তুলেছে।
তিনি বলেন, আর একটি ব্যর্থ নির্বাচনের বোঝা এদেশের মানুষ বহন করতে পারবেনা।দুশ্চিন্তার বিষয় হচ্ছে দেশের জনগণের ক্ষোভ ও আকাঙ্ক্ষা বিবেচনায় না নিয়ে সরকার নিজেদের ছকে আর একটি তামাশার একতরফা নির্বাচনের পথে হাঁটছে।
তিনি বলেন, আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন, গণতান্ত্রিক অধিকারসহ কিছুই অর্জন করা যাবে না।।
তিনি অধিকার প্রতিষ্ঠায় রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দলসমূহের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু ও মোফাজ্জল হোসেন মোশতাক।
সমাবেশ শেষে পার্টির একটি র্যালী রাজপথ প্রদক্ষিণ করে দোয়েল চত্তরে এসে সমাপ্ত হয়।





পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা