শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » নবীন গবেষকদের জন্য দিক-নির্দেশনামূলক ওয়েবিনার
প্রথম পাতা » চট্টগ্রাম » নবীন গবেষকদের জন্য দিক-নির্দেশনামূলক ওয়েবিনার
শনিবার ● ২৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীন গবেষকদের জন্য দিক-নির্দেশনামূলক ওয়েবিনার

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: বাংলাদেশে গবেষনা বান্ধব পরিবেশ সৃষ্টিতে বিগত দুই বছর ধরে নানা আঙ্গিকে অবদান রেখে যাচ্ছে ‘গবেষক হতে চাই :: Be Researcher BD (BRBD)’ প্লাটফর্ম। প্ল্যাটফর্মটির সূচনাকারী চুয়েটের সিএসই বিভাগের শিক্ষক মোঃ ছাবির হোসাইন। অলাভজনক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও টেকসই উন্নয়নসহ সকল বিষয়ের ওপর গবেষনাধর্মী কর্মসম্পাদনে সহায়তা করে থাকে। এই লক্ষ্য বাস্তবায়নে তারা দেশের উচ্চ-শিক্ষা প্রতিষ্টানগুলোতে গবেষনা কার্যক্রম বৃদ্ধি করা, অভিজ্ঞ গবেষক তৈরী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, উচ্চশিক্ষায় অনুপ্রেরনামূলক কন্টেন্ট তৈরী করছে। গত ২৩ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘তরুণ গবেষকদের জন্য গবেষণায় প্রারম্ভিক ক্যারিয়ার গঠনের সুযোগ, চ্যালেঞ্জ এবং পরামর্শ’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান বিআরবিডি পেজে সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. প্রধান মাহবুব ইবনে সিরাজ, সহকারী অধ্যাপক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্যানেল আলোচক হিসেবে ছিলেন ড. সাইদুর রহমান, সানওয়ে ইউনিভার্সিটি, মালয়শিয়া; ড. আতিকুর রহমান আহাদ, ওসাকা ইউনিভার্সিটি, জাপান; ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বাংলাদেশ ও ড. মুহাম্মদ মিলন হোসেন, কর্ণেল ইউনিভার্সিটি, আমেরিকা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্মি মেডিক্যাল কলেজে, চট্টগ্রাম-এর লাইব্রেরিয়ান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, মোঃ মনিরুল ইসলাম।
এ বছর মূল প্রবন্ধের আলোচ্য বিষয় ছিল, নবীন গবেষকদের জন্য নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা ও গবেষণায় ব্যবহৃত নানাবিধ টুলস যেমনঃ অর্কিড, রিসার্চগেট, পাব্লোনস, ওয়েব অফ সাইন্স, ইত্যাদির ব্যবহার। প্যানেল আলোচনায় ড. সাইদুর রহমান ভবিষ্যতে সেরা গবেষক হওয়ার পরিকল্পনা ও কর্ম সম্পর্কে আলোকপাত করেন। তার দীর্ঘ ২৫ বছরের গবেষণার অভিজ্ঞতার আলোকে নবীনদের দিক-নির্দেশনা দেন। একজন পিএইচডি শিক্ষার্থীর কাছ থেকে একজন সুপারভাইসার যেসব বিষয় আশা করেন তা তুলে ধরেন ড. আতিকুর রহমান আহাদ। সফলভাবে পিএইচডি শেষ করার নানা কৌশল ও সুপারভাইজারের সাথে ভালো সম্পর্ক গঠনের দিকে তিনি জোর দেন। এরপর ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী দেশে মাল্টিডিসিপ্লিনারি গবেষণার নানাদিক ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। দেশের সমস্যা সমাধানে ল্যাব-ভিত্তিক গবেষণার বিষয়টিও তার আলোচনায় আসে। সবশেষে পিএইচডি শিক্ষার্থীর চ্যালেঞ্জসমূহ ও তা মোকাবেলার নানা কৌশল নিয়ে আলোচনা করেন ড. মোঃ মিলন হোসেন। তিনি বলেন, পিএইচডি সম্পন্ন করা অন্য ডিগ্রী থেকে অনেক কঠিন একটা কাজ। রিসার্স চ্যালেঞ্জের সাথে সাথে পারিপার্শ্বিক আরো অনেক বাধা অতিক্রম করার দরকার পড়ে। নতুন পরিবেশে মানিয়ে নেয়া, কোর্সগুলোতে প্রয়োজনীয় গ্রেড রাখা, পিএইচডি কোয়ালিফাইং পরীক্ষায় পাশ করা শুরুর বাধার মাঝে পড়ে। এরপর গবেষণা শুরু হলে সমস্যা চিহ্নিত করা, বিভিন্ন আঙ্গিকে সেটা সমাধান করা, প্রফেসর এর সাথে ভালো সম্পর্ক রাখা, নিয়মের বাইরে অনেক প্রফেসর অনেক কিছু করতে বলে এবং বর্ণবাদী আচরন করতে পারে সেগুলো মোকাবেলা করে মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা অনেক কঠিন কাজ। আর এই সবধাপ পার হবার প্রধান শর্ত হল, ধৈর্য্য ধারন করা, নিয়মাবর্তিতা এবং লক্ষ্য নির্ধারন করে কাজ করা। কোন সমস্যা নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে, নিজের মাঝে না রেখে নির্দিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলা।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)