শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » প্রেমিকার স্বজনদের আগুনে পুড়ে প্রাণ গেল প্রেমিকের মা : আটক-২
প্রথম পাতা » ময়মনসিংহ » প্রেমিকার স্বজনদের আগুনে পুড়ে প্রাণ গেল প্রেমিকের মা : আটক-২
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমিকার স্বজনদের আগুনে পুড়ে প্রাণ গেল প্রেমিকের মা : আটক-২

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহে প্রেমের টানে পালিয়ে বেড়ানো প্রেমিকা মেয়ের স্বজনদের আগুনে পুড়ে প্রেমিক ছেলের মা লাইলী বেগম (৩৮)’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এ ঘটনায় রাতে দুইজনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সিরাজুলের (২০) সঙ্গে প্রতিবেশী কাজল ওরফে খোকার মেয়ে খুকির (১৮) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দু’জনের পরিবার মেনে না নেওয়ায় সিরাজুল ও খুকি গত ২৬ জুন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রতিবেশী কামালের স্ত্রী নাসরিন (৩৮), মেয়ের মা আছিয়া আক্তার কনা (৩৬) ও জাহাঙ্গীরের স্ত্রী আছমা ছেলের মা লাইলীর শরীরে আগুন ধরিয়ে দেন।

পরে স্থানীয়রা লাইলীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় লাইলী মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেছেন। মরদেহ ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)