শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে এক আদিবাসী যুবকের ঝৃলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
ঘোড়াঘাটে এক আদিবাসী যুবকের ঝৃলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে রাদেব কিস্কু (২৬) এক আদিবাসী যুবকের ঝৃলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি সে মানসিক রোগী।
গত বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঘোড়াঘাট পৌর এলাকার ফ্রনগাছী গ্রামের বিনুছ মূর্মূর বাড়ির পাশে একটি কবরস্থান সংলগ্ন মেহগনী গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত রাদেব কিস্কু (২৬) পৌর এলাকার বাউপুকুর গ্রামের জজ কিস্কুর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত রাদেবের বাবা জজ কিস্কুর নিজস্ব বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। সে তার প্রথম স্ত্রী বুলবুলিকে তালাক দিয়ে ঘোড়াঘাটে পৌর এলাকার বাউপুকুর গ্রামের রানী সরেন নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করে বসবাস করে। নিহত রাদেব তার প্রথম স্ত্রীর সন্তান হওয়ার সুবাদে মাঝে মাঝেই বাবার সাথে দেখা করতে পীরগঞ্জ থেকে ঘোড়াঘাটে আসে।
নিহতের মা বুলবুলি বলেন, আমার ছেলের বয়স যখন ২ বছর, তখন আমাদের সংসার জীবনে বিচ্ছেদ হয়। ছেলে আমার কাছেই ছিল। গত মঙ্গলবার কাউকে কিছু না জানিয়েই সে বাবার কাছে চলে আসে। ছোটবেলা থেকেই তার মানসিক সমস্যা ছিল। সে কি কারণে গলায় ফাঁস দিয়েছে তা জানিনা।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।





পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন