শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার-১
মিরসরাইয়ে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার-১
মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: মিরসরাইয়ে ১’শ লিটার দেশীয় চোলাই মদ সহ শাহাদাত হোসেন প্রকাশ শাহজাহান (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১ জুলাই) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার আলী আহাম্মদের পুত্র।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) রাজিব পোদ্দার জানান, দেশীয় চোলাই মদ সরবরাহের এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়াহেদপুর ইউনিয়নের গাছ বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১’শ লিটার চোলাই মদসহ শাহাদাত হোসেন প্রকাশ শাহজাহান নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা রজু করা হয়েছে।





লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর