শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ইনকিউবেটরে তিনটি প্রশিক্ষণের সমাপনী
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ইনকিউবেটরে তিনটি প্রশিক্ষণের সমাপনী
সোমবার ● ৪ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ইনকিউবেটরে তিনটি প্রশিক্ষণের সমাপনী

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে “পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট”, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নি উইথ পাইথন” এবং “৪র্থ শিল্পবিপ্লবের যুগে ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং-এর ভূমিকা” শীর্ষক পৃথক তিনটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র সম্পন্ন হয়েছে। ৩ জুলাই রবিবার বিকাল ৪.৩০ ঘটিকায় ইনকিউবেটরের কনফারেন্স কক্ষে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে গেস্ট অব অনার ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউটবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “২০১৪ থেকে আমরা ইনকিউবেটর নিয়ে স্বপ্ন বুনছি। আগামি ৬ই জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। এই ইনকিউবেটর হবে বৃহত্তর চট্টগ্রামের তথ্যপ্রযুক্তির হাব। এখান থেকেই গড়ে উঠবে দেশসেরা উদ্যোক্তা। এর মাধ্যমে আমরা একাডেমিক অ্যাক্সিলেন্সির সাথে সাথে প্রফেশনাল এক্সপার্টাইজ তৈরি করতে চাই। যাতে আমাদের ছেলেমেয়েরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই চাকরিদাতা হিসেবে গড়ে উঠতে পারে। ইতোমধ্যে কয়েকটি কোম্পানি ইনকিউবেটরে স্পেস বরাদ্দ নিয়েছে। আমরা প্রত্যাশা রাখবো শীঘ্রই দেশ-বিদেশের বিভিন্ন প্রযুক্তি কোম্পানিগুলো এখানে বিনিয়োগে আগ্রহী হবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন তথ্যপ্রযুক্তি খাতে দেশিয় সক্ষমতা অর্জন ও প্রত্যাশিত মাত্রায় বৈদেশিক মুদ্রা আয় করার লক্ষ্যে কাজ করে যেতে চাই।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)