শিরোনাম:
●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মুখোশবাহিনী কর্তৃক নারী ধর্ষণ ঘটনায় নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মুখোশবাহিনী কর্তৃক নারী ধর্ষণ ঘটনায় নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন
সোমবার ● ৪ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুখোশবাহিনী কর্তৃক নারী ধর্ষণ ঘটনায় নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন

--- সংবাদ বিজ্ঞপ্তি :: খাগড়াছড়িতে এক নারীকে সেনাসৃষ্ট সন্ত্রাসীচক্র মুখোশবাহিনী কর্তৃক গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দুর্বৃত্তদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে আজ সোমবার ৪ জুলাই ২০২২ হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এক যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেত্রীদ্বয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পাহাড়িদের সমাজে অতীতে কখনই এমন ঘটেনি, ‘ধর্ষণ’-এর প্রতিশব্দও নেই। পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন ও সেটলার পুনর্বাসনের পর থেকে নারী ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এ দুষ্কর্মের সাথে সাম্প্রতিক কালে যুক্ত হয়েছে সেনা সৃষ্ট নব্যমুখোশ বাহিনী। ফলে পাহাড়ে নারী নিরাপত্তা আরও বেশি হুমকির সম্মুখীন হয়েছে।
মূলত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী সংস্থা ও তাদের মদদপুষ্টরাই ধর্ষণের মতো অপরাধে লিপ্ত হয় মন্তব্য করে নারী নেত্রীদ্বয় আরও বলেন, সেনাসৃষ্ট মুখোশবাহিনীর পাণ্ডারা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলার ব্যবসায়ী আব্দুল কাদের (৪৫) অপহরণ থেকে শুরু করে অফিস-আদালত, হাটে-বাজারে নিরাপত্তা বাহিনী ও পুলিশের নাকের ডগায় চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায় করে সাধারণ মানুষের জীবনে উৎপাত করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। এতে আস্কারা পেয়ে তাদের অপকর্ম সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার পরিণতি হচ্ছে সাম্প্রতিক কালে ধর্ষণ ঘটনা। সময় থাকতে দুর্বৃত্তদের প্রতিহত করা না গেলে ভবিষ্যতে এর পরিণাম আরও খারাপ হবে বলে নারী নেত্রীদ্বয় মন্তব্য করেন এবং চিহ্নিত দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ জুন ২০২২ সেনাসৃষ্ট মুখোশবাহিনীর চার জন দাগী আসামী পিন্টু চাকমা, জ্যাকশন চাকমা ও সাধু চাকমা দেওয়ান পাড়া নামক স্থানে এক নারীকে বান্ধবীর বাসা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে ভিকটিম অভিযোগ করেন। ঘটনার বিবরণে প্রকাশ, দুর্বৃত্তরা উক্ত নারীকে মারধরও করেছে। এ নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। চিহ্নিত ধর্ষকরা আইন প্রয়োগকারী সংস্থার আশ্রয়-প্রশ্রয়ে ঘোরাফিরা করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)