মঙ্গলবার ● ৫ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » দুই লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করেছে র্যাব-৭
দুই লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করেছে র্যাব-৭
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে প্রায় ২ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করছে চট্টগ্রাম র্যাব-৭।
জানা যায়, চট্টগ্রাম র্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় কোন ধরনের কাগজপত্র বিহীন পিকাপ বোঝাই সেগুন কাঠসহ আবু তালেব জুয়েল (২০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। আটককৃত সেই রাউজান উপজেলা ৭নং ওয়ার্ড শাহনগর এলাকার মাগান হাজির বাড়ির বদিউল আলমের পুত্র।
গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার দক্ষিন ধলই নগর এলাকার ৩৪নং দক্ষিন ধলই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে র্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী সহযোগিতায় ট্রাক বোঝাই (চট্টঃমেট্রো ন-১১-০১০৪) গাড়ি থেকে ৪’শত পিস আনুমানিক ১২৫. ৯৬ ঘনফুট এ কাঠ গুলো জব্দ করা হয় বলে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান। তিনি জানান, এ সময় ১জন’কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিকে বিজ্ঞ আাদালতে প্রেরন করা হয়েছে এবং গাড়ীসহ জব্দকৃত কাঠ বিট কাম চেক ষ্টেষন হাটহাজারীতে হেফাজতে রাখা হয়েছে। যার আনুমানিক মুল্য ২লক্ষ টাকা বলে জানান তিনি।





মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ