শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০২২
প্রথম পাতা » কৃষি » সোনালি পাটের গৌরবময় অতীত ফেরার অপার সম্ভাবনা
প্রথম পাতা » কৃষি » সোনালি পাটের গৌরবময় অতীত ফেরার অপার সম্ভাবনা
মঙ্গলবার ● ১৯ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনালি পাটের গৌরবময় অতীত ফেরার অপার সম্ভাবনা

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: এক সময়ের প্রধান অর্থকারী ফসল পাট চাষে কৃষক দুরাবস্থার সম্মুখীন হলেও চলতি মৌসুমে শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় এবার ২৪০ হেক্টর জমিতে হচ্ছে পাট চাষ করা হয়েছে। বিশ্বব্যাপী সোনালি পাটের গৌরবময় অতীত হারিয়ে গেলেও এ উপজেলায় আবার নতুন করে পাটের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

এদিকে চলতি মৌসুমে উপজেলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। টানা কয়েক বছর ধরে সোনালি আঁশের মূল্য ভালো পাওয়ায় পাট চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন স্থানীয় কৃষকরা। ফলে এ বছরেও ব্যাপক হারে পাট চাষ করেছেন আত্রাইয়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে পাটের বাম্পার ফলন ও ভালো দামের স্বপ্ন দেখছেন উপজেলার প্রান্তিক কৃষকরা।

সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ এখন সবুজের সমারোহ। পাটের সবুজ পাতার সঙ্গে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন।

এ ব্যাপারে উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃষক আজাদ প্রামানিক বলেন, এ বছর আমি তিন বিঘা জমিতে পাট চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আশা করছি, এ বছরও পাটের ভালো দামও পাব।

এ ব্যাপারে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের কৃষক সাজ্জাদুল ইসলাম বলেন, আমি দুই বিঘা জমিতে পাট চাষ করেছি। আশা করছি এবার ফলন ভালোই হবে। তবে পাটের ন্যায্যমূল্য পেলে কৃষকরা অনেক লাভবান হবেন।

উপজেলার বিশা ইউনিয়নের হরিশপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি কয়েক বছর ধরে পাট চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কিন্তু ভরা মৌসুমে পাটের বাজার মূল্য কম থাকে। এ সময় ব্যবসায়ীরা কম দামে পাট কিনে মজুত করে রেখে পরবর্তী সময়ে অনেক বেশি দামে বিক্রি করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাওছার হোসেন জানান, আত্রাই উপজেলায় এ বছর ২৯৫ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে প্রায় ২৪০ হেক্টর জমিতে চাষ করেছেন কৃষকরা। তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আত্রাইয়ে ধর্ষণ ও মাদক মামলার ৭ আসামী আটক
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ ও মাদক মামলার সাত আসামীকে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সোমবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত ধর্ষণ মামলার আসামী হলো উপজেলার বিলগলিয়া গ্রামের আয়েজ মোল্লার ছেলে কামরুজ্জামান, মাদক মামলার শুটকিগাছা গ্রামের মৃত কাশেমের ছেলে বেলাল, ভরতেতুলিয়া গ্রামের ইনতাজের ছেলে ইকতেখার আলম বিলাশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত মামলার আসামী হলো সন্যাসবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে রেজাউল প্রাং, হাটকালুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহিন, কেশবপাড়া গ্রামের শুকচান প্রামানিকের ছেলে এনতাজ মুনহর ও একই গ্রামের খোদাবক্্েরর স্ত্রী রিতা বেগম।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্ষণ, মাদক ও ওয়ারেন্টভুক্ত সাত আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)