বুধবার ● ২০ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ইয়াবা সহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: মিরসরাইয়ে ইয়াবাসহ সফর আলী (২৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। রবিবার ১৭ জুলাই সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারের স্কুল রোড এলাকায় মফিজ মেশিনারিজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সফর আলী ১১নং মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা এলাকার মফিজুল ইসলামের পুত্র ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের দুই নম্বর সাংগঠনিক সম্পাদক।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল আমিন জানান, এএসআই কমল মার্মাকে সাথে নিয়ে রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আবুতোরাব বাজার থেকে সফর আলীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
সফর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।





মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত