বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে হোটেল গাইরিং ও রেস্টুরেন্টকে অর্থদন্ড
খাগড়াছড়িতে হোটেল গাইরিং ও রেস্টুরেন্টকে অর্থদন্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা শহরের হোটেল গাইরিং ও রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ডাস্টবিন খোলা রাখা, ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার রাখা, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে ২০ হাজার টাকা জরিমানাসহ প্রাথমিক ভাবে সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ওই প্রতিষ্ঠানটির মালিক বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী এস অনন্ত বিকাশ ত্রিপুরাকে এ অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার(২০ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা।
তিনি সাংবাদিকদের জানান, বড় ছোট সকল প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযান পরিচালনায় সহায়তা করেন জেলা পুলিশের একটি টিমসহ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)