শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ফুলবাড়িয়ায় ধানের পতিত জমি থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
প্রথম পাতা » ময়মনসিংহ » ফুলবাড়িয়ায় ধানের পতিত জমি থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলবাড়িয়ায় ধানের পতিত জমি থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুশমাইল ইউনিয়নের টেকিপাড়া মাঝিবাড়ি গ্রামের একটি আকাশমণিগাছ বাগানে আমান আলী (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করে পাশেই ধানের পতিত জমিতে মরদেহ ফেলে রেখে যায় দূর্বত্তরা।পরে স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ফুলবাড়িয়ায় কুশমাইল ইউনিয়নের টেকিপাড়া মাঝিবাড়ি গ্রামের একটি আকাশমণিগাছ বাগানে লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে থানায় নিয়ে আসে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের টকিপাড়া গ্রামের শাহাব আলীর ছেলে আমান আলী চুরি, জুয়া ও মাদক সেবনে জড়িত ছিলেন। তার নামে ফুলবাড়িয়া থানায় চুরি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। ্এ সময়ে পলাতক থাকা অবস্থায় টাঙ্গাইলে একটি মুরগির খামারে কাজ করতেন। দাদন ব্যবসায়ীদের সঙ্গে তার লেনদেন ছিল, যা নিয়ে মাঝেমধ্যে তাকে ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হতো।

নিহতের বাবা শাহাব আলী বলেন, ‘আমান বাড়িতে থাকত না, ঋণগ্রস্থ ছিল। কী কারণে তাকে খুন করা হয়েছে বলতে পারছি না। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি করছি। ’

ফুলবাড়িয়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক দল কাজ করছে। খুন হওয়া যুবক চুরি, জুয়া ও নেশায় জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় চুরি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এসব কারণেই হয়ত প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বরে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’





আর্কাইভ