শিরোনাম:
●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক আমির হামজা’র জম্মদিন পালন
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক আমির হামজা’র জম্মদিন পালন
মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক আমির হামজা’র জম্মদিন পালন

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার, রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, জাতীয় দৈনিক সকালে সময় পত্রিকার রাউজান প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন পোর্টাল বিহঙ্গ টিভি ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আমির হামজার জম্মদিন পালিত হয়েছে।
রাউজান প্রেসক্লাবের উদ্যোগে কৃতি সাংবাদিক আমির হামজার জম্মদিনে নানা আয়োজন করেন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। গত ৩১ জুলাই বিকালে প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটেন নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আলাউদ্দিন, লোকমান আনচারী, সাংবাদিক রায়হান ইসলাম প্রমুখ।
পরে সাংবাদিক আমির হামজার দীর্ঘায়ু কামনা কওে দোয়া মুনাজাত করা হয়।

ভালোবাসার সুখের সংসার আপন ভাইদের কারণে তছনছ

রাউজান :: ভালোবেসে বিয়ে করে সুখী শাহেদুল আলম ও মাজু আকতার দম্পতির। সুখের সংসারকে আলোকিত করে তিন ছেলে সন্তান। ১৯ বছর আগে ভালোবাসার বিয়ে মাজু আকতারের পরিবার মেনে নিলেও বাঁধা হযে দাড়ায় শাহেদুল আলমের পরিবার। সেই থেকে চলেছে অনেক নির্যাতন-নিপীড়ন। নির্যাতন-নিপীড়নের অংশ হিসাবে গত ৭ বছর আগে কৌশলে পৈত্রিক সম্পত্তি ১৪ শতক জমি লিখে নিয়েছিলেন আপন বড় ভাই দিদারুল আলম। এখানে শেষ নয়, এবার চলছে শারীরিক নির্যাতন, শেষ সম্বল লুট। এমন হৃদয় বিদারুক ঘটনাটি ঘটে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের খলিফারঘোণা এলাকার বাশিঁর আলী রাড়িতে। গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৯টায় ঘর থেকে উচ্ছ্বেদ করার জন্য চালানো হয় মানবিক নির্যাতন। লোহার রড, লাঠিসোটা দিয়ে হত্যার উদ্দেশে পিটিয়ে রক্তাক্ত করা হয় শাহেদুল আলম ও তার স্ত্রী মাজু আক্তারকে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ দম্পতি হাসপাতালে থাকা অবস্থায় শুক্রবার (৩০ জুলাই) বসতঘর ভাঙচুর করে নগদ ১ লাখ টাকা, ৮ভরি স্বর্ণালংকারসহ প্রয়োজনী জিনিষপত্র ট্রাকে তুলে লুট করে গায়েব করে ফেলে। রবিবার (৩১ জুলাই) দুপুরে রাউজান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ভুক্তভোগী শাহেদুল আলম ও তার স্ত্রী। শাহেদুল আলম বলেন, গত ১৯ বছর আগে একই বাড়ির গোলাম রাব্বানীর মেয়ে মাজু আকতারের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। প্রেমের সম্পর্ক মেনে নেয়নি শাহেদুল আলমের পরিবার। বিয়ের ১বছর পর স্ত্রীকে বাপের বাড়িতে রেখে সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে পাড়ি জমান শাহেদুল। ২০১২ সালে দেশে ফেরার পর গত ৭ বছর আগে নেশাজাতীয় কিছু খাইয়ে ১৪শতক জমি লিখে নেন। তার স্ত্রী মাজু আকতার বলেন, আমি তিন সন্তানকে নিয়ে রাস্তায় আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছি। থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, গত বৃহস্পতিবার সংঘর্ষের পর আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। শাহেদুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করি। গত ৩০ জুলাই শনিবার রাতে শাহেদুল আলমের ঘরবাড়ি ভাঙচুর, মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে যাওযার বিষয়ে আমি অবগত নয়।
সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ‘ম্যাটল্যাব ফর রিসার্চ’ - শীর্ষক ফ্রি কোর্স
রাউজান :: বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিগত দুই বছর ধরে নানা আঙ্গিকে অবদান রেখে যাচ্ছে “গবেষক হতে চাই :: Be Researcher BD (BRBD)’ প্লাটফর্ম। অলাভজনক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও টেকসই উন্নয়নসহ সকল বিষয়ের ওপর গবেষণাধর্মী কর্মসম্পাদনে সহায়তা করে থাকে। গবেষণা বিষয়ক বিভিন্ন বিষয়গুলোকে সবার কাছে সহজ করে তোলার জন্য প্লাটফর্মটি ইতোমধ্যে বেশ কিছু ভিডিও সিরিজ ও কোর্সের আয়োজন করেছে। গবেষণা বিষয়ক এসব সিরিজগুলোর গ্রহণযোগ্যতা আকাশচুম্বী; যা শিক্ষক,শিক্ষার্থী সহ বিভিন্ন গবেষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে তারা দেশের উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা কার্যক্রম বৃদ্ধি করা, অভিজ্ঞ গবেষক তৈরী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, উচ্চশিক্ষায় অনুপ্রেরনামূলক ও তথ্যবহুল কন্টেন্ট তৈরী করছে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ এবং চাহিদার কথা বিবেচনা করে প্লাটফর্মটির পক্ষ হতে ‘MATLAB For Research’ নামে নতুন একটি ফ্রি কোর্সের আয়োজন করা হয়েছে।
আগামী ২৬ আগস্ট পর্যন্ত এই কোর্সটিতে রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে (রেজিষ্ট্রেশন ফর্মঃ https://tinyurl.com/BRBD-MATLAB)। আগামী ২ সেপ্টেম্বর নিবন্ধনকারীদের একটি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ৫ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়েই আগামী ৯ সেপ্টেম্বর থেকে কোর্সটি শুরু করা হবে। নতুন এই কোর্সের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদনকারীদের অবশ্যই নির্বাচনী পরীক্ষার পূর্বে ‘How To Become A Researcher? [গবেষক হতে চাই লেকচার সিরিজ]’ কোর্সটি ইউটিউব বা ওয়েবসাইট (https://www.beresearcherbd.com/) থেকে সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানা ইভেন্টের ডেস্ক্রিপশন থেকে (ইভেন্টের লিংকঃ https://fb.me/e/1RGw09Bj8)।
যেহেতু বর্তমান বিশ্ব ডাটা পরিসংখ্যানের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে এবং ডাটা সম্পর্কিত যেকোনো কাজেই ম্যাটল্যাব ব্যবহার সম্ভব। তাই এটিকে একটি প্রয়োজনীয় দক্ষতা হিসেবে আমরা বিবেচনায় রাখতে পারি। যদি কেউ তার ক্যারিয়ারে গবেষণামূলক বা ডাটা বিশ্লেষণ সম্পর্কিত কাজ করার পরিকল্পনা করেন, তাহলে MATLAB শেখা তার জন্য খুব-ই উপযোগী হবে। MATLAB একটি উচ্চতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে সিগন্যাল/ইমেজ প্রসেসিং, কন্ট্রোল সিস্টেম, ওয়্যারলেস কমুনিকেশন, কম্পিউটেশনাল ফিন্যান্স, রোবোটিক্স, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ইত্যাদি সহ যেকোনো তথ্য উপাত্ত সিমুলেশন, বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন করা সম্ভব। একজন গবেষক হিসেবে MATLAB বিষয়ক জ্ঞান অর্জন করা বাঞ্ছনীয়। এ কোর্সটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে শিক্ষার্থীরা MATLAB এর প্রাথমিক মৌলিক ধারণা থেকে শুরু করে উন্নত পর্যায়ে প্রয়োগ করা সম্পর্কে জ্ঞান লাভ করবে।
উল্লেখ্য যে, উক্ত কোর্সের মেন্টর হিসেবে থাকবেন BRBD - এর স্বপ্নদ্রষ্টা, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) - এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ছাবির হোসাইন। ইন্সট্রাকটর হিসেবে থাকবেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্টিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক সালমান ফজলে রাব্বী এবং চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি -এর গবেষণা প্রভাষক মোঃ আদনান ফয়সাল ছিদ্দিকী। টিচিং এসিসট্যান্ট হিসেবে থাকবে চুয়েটের শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) - এর শিক্ষার্থী সুলতান মাহমুদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন। যারা সরাসরি কোর্সটি করতে পারবে না তাদের জন্য প্রতিটি ক্লাসের লেকচারসমূহ BRBD - এর ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত থাকবে। ক্লাস সংক্রান্ত সকল তথ্য জানা যাবে ‘গবেষক হতে চাই’ - এর ফেসবুক পেজ ও গ্রুপ থেকে। যেকোনো ধরনের তথ্য জানতে যোগাযোগ করতে পারেন তাদের ইমেইলে (beresearcherbd@gmail.com)।





চট্টগ্রাম এর আরও খবর

চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)