শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » অভিমানে গৃহবধূ রিমা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা
প্রথম পাতা » চট্টগ্রাম » অভিমানে গৃহবধূ রিমা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা
রবিবার ● ৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিমানে গৃহবধূ রিমা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

প্রর্তীকি ছবি আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে স্বামীর সাথে অভিমান করে রিমা আকতার (২৪) নামে এক গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গত ৬ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে হালদা নদীর মদুনাঘাট ব্রীজ থেকে গৃহবধূটি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। রিমা আকতার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচাঁদ নগর এলাকার ৬নং ওয়ার্ডের নাজির আলী সারাং এর বাড়ীর প্রবাসী ফোরকান উদ্দিনের স্ত্রী।
জানা যায়, গত ৬ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছরের একটি মেয়ে ও ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ঝাঁপ দেওয়া স্থানের প্রায় এক হাজার ফুট দূরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মইশকরম এলাকায় নিজেই সাতাঁর কেটে নদীর পাড়ে উঠেন রিমা আকতার। পরে স্থানীয় বাসিন্দা রেজাউল করিমের ঘরে স্থান নেন গৃহবধূটি। রিমা আকতার জানান, গতরাতে স্বামী ফোন করে মরে যেতে বলেন। মূলত সে কারনে সেই সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এছাড়াও গৃহবধূ অভিযোগ করেন, তার শাশুড়ী ও স্বামী তাকে নির্যাতন করত সবসময়। তবে কি কারনে নির্যাতন করত সে ব্যাপারে কিছু জানাননি তিনি। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এ ঘটনা ঘটেছে। বর্তমানে গৃহবধূ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। গৃহবধূর পরিবার আসলে তাদেরকে হস্তান্তর করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)