সোমবার ● ৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিয়ের ১বছর পার না হতেই লাশ হলেন রাবেয়া
বিয়ের ১বছর পার না হতেই লাশ হলেন রাবেয়া
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে বিয়ের ১বছর পার না হতেই লাশ হলেন, রাবেয়া বেগম(২১) নামে এক গৃহবধূ। স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর বাড়িতে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ আগস্ট) সকালে রামগড়ের ১নম্বর ইউনিয়নে ৯নম্বর ওয়ার্ডের কেয়াংটিলায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম, পাশ্ববর্তী ভূজপুর থানার মতিন নগর গ্রামের মো. হানিফ মিয়ার মেয়ে। মাত্র ৮মাস আগে বিয়ে হয় রামগড়ের আবুল খায়েয়ের ছোট ছেলে মহিউদ্দিনের সঙ্গে।
মহিউদ্দিন জানান, তার স্ত্রী প্রচণ্ড রাগী। সে রাতের কোন এক সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
তিনি এসময় কাজের কারণে ছাগলনাইয়া ছিলেন।
নিহত রাবেয়ার পিতা মো. হানিফ জানান, খবর পেয়ে ছুটে এসেছি। সব পরিবারেই টুকটাক ঝামেলা থাকে। তবে এটা হত্যা না আত্মহত্যা সেটা নিয়ে কোনো মন্তব্য করেননি।
রামগড় থানার এ এস আই তারেক বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১