শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে তিন চোর আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে তিন চোর আটক
মঙ্গলবার ● ৯ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে তিন চোর আটক

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: ওরা তিন কিশোর বন্ধু মিলে কর্মের ফাঁকে ফাঁকে মানুষের ঘরে ডুকে চুরি করতো। আবার কখনো কখনো চোরের মাল কিনে অপরের কাছে বিক্রিও করতো। সর্বশেষ ফাঁদ পেতে এই কিশোর চোরচক্রকে আটক করল রাউজান থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি নিয়ে উদ্ধার করল চুরি করা টিভি,ফ্রিজ,পাখাসহ বেশ কিছু জিনিষ। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ জানিয়েছেন তিন কিশোর চোর গত ৩ আগষ্ট রাউজানের নন্দিপাড়ার প্রয়াত শ্যামল ভট্টচার্য্য এর বাড়িতে জানালা কেটে প্রবেশ করে নিয়েছিল টিভি-ফ্রিজ, পাখা, কম্প্রোসার মেশিন, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র। চুরি ঘটনার আগে পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলেন। গৃহস্থের অনুস্থিতিতে তারা চুরি করার কৌশল নেয়। চুরি এই অভিযোগ পেয়ে পুলিশ চোর চক্রটিকে ধরার কৌশল নিয়ে এতদিন কাজ করেছে। সর্বশেষ ৮ আগস্ট ভোরে চোর চক্রটিকে সনাক্তের পর তাদের আটক করে চুরির ঘটনা উদঘাটন করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তি অনুসরণ করে বিভিন্ন বাড়ি থেকে তাদের বিক্রিকরা জিনিষপত্র উদ্ধার করেছে। উদ্ধার করা জিনিষপত্র সনাক্ত করেছেন এসব জিনিষের মালিক প্রয়াত শ্যামল ভট্টচার্যের স্ত্রী ইলা ভট্টচার্য্য। তিনি গতকাল সোমবার এই চুরির ঘটনায় তিন চোরের বিরুদ্ধে মামলা দায়ের করে। দুপুরে আটক তিন চোরকে মামলার আসামী হিসাবে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক তিন চোর হচ্ছে রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আবদুল গাফফার সুলালের ছেলে মোফচ্ছেল হোসেন ওরফে আরিফ চৌধুরী (২০) , একই এলাকার মো. সুলতানের ছেলে মো. তাহের হোসেন ওরফে রিয়াদ ( ২১) ও নোয়াখালি জেলার হাতিয়া থানার দিদার হোসেনের ছেলে ও রাউজান বাঘপুকুর পাড়ে বসবাসকারি মো. হাসান (১৯)।

রাউজান পৌরসভায় বঙ্গমাতার জম্মদিনে সেলাই মেশিন বিতরণ

রাউজান :: বঙ্গমাতা ফজিলতুনেছা মুজিবের ৯২ তম জম্মদিনে রাউজান পৌরসভা আলোচনা সভা ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। পৌরসভার কর্মকর্তা আরফানুল ইসলাম আবিরের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জানাতুল ফেরদৌস ডালি, জেবু নেসা, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, আওয়ামী লীগ নেতা নাঈম উদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী টিপু, যুবলীগ নেতা কাজী রাশেদ, আবু সালেক, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন প্রমুখআলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাৎ হোসেন সাজ্জাদ। আলোচনা সভা শেষে পৌর এলাকার দুঃস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মেয়র জমির উদ্দিন পারভেজ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)