শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্বনাথে জাতীয় শোক দিবস পালিত
প্রথম পাতা » সকল বিভাগ » নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্বনাথে জাতীয় শোক দিবস পালিত
মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্বনাথে জাতীয় শোক দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সোমবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, থানার অফিসার্স ইন-চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা, সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক। শেষে জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের সানী ইমাম মাওলানা লায়েক আহমদ।

এরআগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাজ ধারণ করা হয়। পরে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে একে একে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর প্রশাসক, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ও পৌর কৃষক লীগ, উপজেলা ও পৌর শ্রমিক লীগ, উপজেলা ও পৌর সেচ্ছাসেবক লীগ, ইসলামিক ফাউন্ডেশন, পল্লিবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিস, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

বিশ্বনাথে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পৌর আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে সোমবার আলোচনা সভা, দোয়া মাহফিল, মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে বেলা ১২ টায় উপজেলা বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া।

পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং মহব্বত আলীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক চেয়ারম্যান, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সদস্য জহুর আলী মেম্বার, মনোহর হোসেন মুন্না, সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আব্দুন তাহিদ, ইশতিয়াক আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মশাহিদ আলী। কোরআন তেলাওয়াত করেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত আলী। শুরুতেই জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাদ যোহর পৌর শহরের সবকটি মসজিদ, মাদ্রাসায় দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিমখানায় শিরনী বিতরণ করা হয়। এছাড়া মাইক যোগে দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে আত্মীয় স্বজনসহ ১৮ জনকে হত্যা করে। ইতিহাসে এই দিনকে কালো দিন হিসাবে চিহ্নিত করে জাতীয় শোক দিবস হিসাবে পালন করে। জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের রাজনীতিতে জনসাধারণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার সুফল যখন বাংলার জনগণের নিকট পৌঁছে দিচ্ছিলেন তখনই দেশী-বিদেশী চক্র সম্মিলিতভাবে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর সপরিবারে নির্মম-বর্বরোচিত হত্যাকান্ডে দেশবাসী হতবিহবল ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিনত করে দেশকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে দলের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

জাতীয় শোক দিবসে বিশ্বনাথে উপজেলা আ’লীগের সভা ও দোয়া মাহফিল

বিশ্বনাথ :: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ করে শোক র্যা লী দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শোক দিবস পালনের কর্মসূচি শুরু করে উপজেলা আওয়ামী লীগ।

বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, ৭৫’র ১৫ই আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই স্ব-পরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকরা চেয়ে ছিলো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নামকে মুছে ফেলতে। কিন্তু আল্লাহর মেহেরবাণীতে আজও শেখ হাসিনা ও শেখ রেহানা আমাদের মাঝে বেঁচে আছেন। আর আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সেই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত চক্র তাদের পশ্চিমা প্রভুদের সাথে নিয়ে শত ষড়যন্ত্র করছে। দেশবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধু কন্যা বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য তাজ উদ্দিন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া রশিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব ও শেষে দোয়া পরিচালনা করেন পৌর শহরের পুরাণ বাজারস্থ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম।





সকল বিভাগ এর আরও খবর

বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা
খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ
পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)