রবিবার ● ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার : আটক-২
মাটিরাঙ্গায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার : আটক-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় ১৩লাখ টাকা মুল্যের ২২৮পিস ভারতীয় শাড়ি উদ্ধার ও ২জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ আগষ্ট) সকালের দিকে উপজেলার চেয়ারম্যান পাড়া ও ১০ নম্বর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক ও ভারতীয় শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল (২৯) ও ৩নং ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে মো. রাসেল(২৭)।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী ঘটবার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে চট্টগ্রামে পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে একটি ঘরে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৬০পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের