শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » গভীর রাতে টিসিবির পণ্য সরাতে গিয়ে জনতার হাতে ধরা চেয়ারম্যানের দুই সহকর্মী
প্রথম পাতা » খুলনা বিভাগ » গভীর রাতে টিসিবির পণ্য সরাতে গিয়ে জনতার হাতে ধরা চেয়ারম্যানের দুই সহকর্মী
বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গভীর রাতে টিসিবির পণ্য সরাতে গিয়ে জনতার হাতে ধরা চেয়ারম্যানের দুই সহকর্মী

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে টিসিবির পণ্য সরানোর সময় হাতেনাতে ধরা পড়েছে চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুর দুই সহকর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে কালীগঞ্জের সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদে। গ্রামবাসি জানায়, রাত ১টার দিকে ইউনিয়ন পরিষদের গেট খুলে টিসিবির পণ্য ভ্যানে তুলে সরানোর সময় ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সামছুল হক ও একই গ্রামের ভ্যানচালক আব্দুল খালেক ধরা পড়ে। ঘটনার সময় ইউপি সদস্য আবুল বাশার, সজল হোসেন ও কওসার আলী উপস্থিত ছিলেন। খবর পেয়ে স্থানীয় যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটন উপস্থিত হয়ে টিসিবির পণ্যগুলো আবারও ইউনিয়ন পরিষদের কক্ষে রেখে আসেন। টিসিবির পন্য সরানোর ভিডিও রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। গ্রামবাসি সুত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করেন সাহাবুদ্দিন ট্রেডার্স। ওই দিন ৯৯৩ জন কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। বাকী মালামাল পরিষদের ভবনে ছিল। এ বিষয়ে ভ্যান চালক আব্দুল খালেক জানান, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু তাকে টিসিবির মালামাল নিতে পাঠিয়েছিলেন। এ জন্য তিনি এসেছেন। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রওনক হোসেন জানান, মধ্যরাতে চেয়ারম্যান তাকে ফোন করে পণ্যগুলো নিয়ে আসতে বলেন। তিনি চেয়ারম্যানের নির্দেশে কক্ষের তালা খুলে ভ্যানে উঠিয়ে দেন। তিনি ছাড়াও গ্রাম পুলিশ আলাউদ্দিন ও সামছুল ইসলাম উপস্থিত ছিলেন। টিসিবির ডিলার সাহাবুদ্দিন ট্রেডার্সের মালিক মো: সাহাবুদ্দিন জানান, গত ১৬ আগস্ট তিনি সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে ৯৯৩ জন কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি করেন। কিন্তু চেয়ারম্যান কিভাবে এই পণ্য ইউনিয়ন পরিষদে রেখেছেন সেটি তিনি জানেন না। স্থানীয় যুবলীগ নেতা লিয়াকত আলী খান লিটন জানান, রাতে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার তাকে ফোন করে ঘটনাস্থলে যেতে বলেন। এসময় তিনজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় জনতা ও ইউপি সদস্যদের উপস্থিতিতে টিসিবির পণ্যগুলো আবার ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে আসেন। এ ব্যাপারে জানতে ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুকে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বুধবার জানান, এ বিষয়ে প্রথম সাংবাদিকদের কাছেই শুনলাম। খোঁজখবর নিয়ে আপনাদের জানাবো।

নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী : সুইট হোটেলকে জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী এবং বিক্রির অপরাধে সুইট হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচীর আওতায় বুধবার দুপুরে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় অভিযান চালানো হয়। সেসময় শহরের সুইট হোটেল ও ভাই ভাই কনফেকশনারিতে অস্বাস্থ্য, নোংরা পরিবেশে খাবার তৈরী ও বিক্রির অপরাধে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। মানবাধিকার কর্মী ও সাংবাদিক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, আবিদুর রহমান লালুর মালিকানাধীন সুইট হোটেলে বাসি গ্রিল ও বিভিন্ন খাবার বিক্রি হচ্ছিল। এ সময় হাতেনাতে প্রমানিত হওয়ায় স্ইুট হোটেলকে ৩০ হাজার ও ভাই ভাই কনফেকশনারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ঝিনাইদহে বিএনপির মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলা
ঝিনাইদহ :: জ্বালানী তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পন্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নিহত’র ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাধুহাটী, মধুহাটী, সাগান্না, হলিধানী ও কুমড়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসুচির আয়োজন করা হয়। দুপুরের পর থেকে বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতাকর্মী ডাকবাংলা বাজারে জড়ো হতে থাকে। বিকালে মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা ঘুরে আলাউদ্দীনের মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, এড মুন্সি কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, জিয়াউল ইসলাম ফিরোজ, আবুল বাশার বাশি, জাহিদ জোয়ারদার, সাইফুল ইসলাম, আলাউদ্দীন আল মামুন, শরিফুল ইসলাম, খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান কামাল, তুহিন আক্তার লাল ও আলফাজ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি এ্যড এম এ মজিদ বলেন, জনতার উর্মি জেগে উঠেছে। ভারত ছাড়া হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের পালানোর পথ নেই। তিনি বলেন, দেশের মানুষ খেতে পারে না, আয় রোজগার নেই অথচ সরকারের মন্ত্রীরা জনগন নিয়ে তামাশা করে। তিনি বলেন, পুলিশ বাদে আ’লীগ নেতারা রাস্তায় নেমে দেখুক তাদের জনপ্রিয়তা কত। এদিকে বিএনপির মিছিল থেকে বাড়ি ফেরার পথে ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ৬ বিএনপি কর্মী আহত হন। আ’লীগের লোকজন লগি বৈঠা নিয়ে হামলা চালালে সদর উপজেলার বাথপুকুর গ্রামের আব্দুস সালাম, জহিরুল ইসলাম, আলম, মধুহাটী ইউনিয়নের আবু তৈয়ব, নাসির উদ্দীন ও হলিধানীর আব্দুল হান্নান আহত হন বলে জেলা বিএনপির এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আহত নেতাকর্মীদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় পৌছালে হামলাকারীরা চলে যায়।

ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে পুকুরে পানিতে ডুবে ইয়াসিন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশু ইয়াসিনের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার বিষয়খালী পশ্চিম পাড়া এলাকার হাসান আলীর পুত্র বলে জানা গেছে। মৃত ইয়ামিনের মাতা রতœা বেগম জানান, প্রতিদিনের ন্যায় আমার শিশু পুত্র খেলা করছিলো। হঠাৎ একপর্যায়ে আমার ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে। বাড়ির আশেপাশের বাড়িতে অনেক খোজাখুজির পর খুঁজে না পেয়ে একপর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে আমি আত্মচিৎকার করলে। এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। অপরদিকে আসরের নামাজ বাদ বিষয়খালী পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামেমসজিদ প্রাঙ্গণে শিশু ইয়ামিনের নামাজের জানাজা শেষে পশ্চিম পাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)