শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়কের সেফটি বার যেন তামাশার বস্তু
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়কের সেফটি বার যেন তামাশার বস্তু
বুধবার ● ৩১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সড়কের সেফটি বার যেন তামাশার বস্তু

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সড়কের সেফটি বার যেন তামাশার বস্তুতে পরিণত হয়েছে। উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা থেকে অলিনগর ওবায়দুল হক খন্দকার সড়কের সেফটি বার যেন তামাশার বস্তু। এই সড়ক ব্যবহার করে করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বরৈয়া গ্রাম এবং পশ্চিম অলিনগর ও পূর্ব অলিনগরের ২ টা ওয়ার্ড যথাক্রমে ৭নং এবং ৮ নং ওয়ার্ড। যেখানে একটা বিজিবি ক্যাম্প, ৩ টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ টা মাধ্যমিক বিদ্যালয়, ১ টি দাখিল মাদ্রাসা ও ২ নূরানী মাদ্রাসা রয়েছে।
এখানে প্রায় ১২ হাজার মানুষের বসবাস ও প্রতিনিয়ত এই সড়ক দিয়ে সিএনজি অটোরিকশা, স্কুল গাড়ি, পিকাপ, মিনি পিকাপ সহ প্রায় ৫ শতাধিক যানবাহন চলাচল করে।

স্বেচ্ছাসেবী সংগঠন অলিনগর যুব কল্যান পরিষদের উদ্যোগে ২০১৯ সালের ১১ ই আগষ্ট
চালকদের দৃষ্টি আকর্ষণ এবং জনসচেতনতার জন্য সেফটি বারের উপর সাইনবোর্ড ও ট্রফিক সাইন লাগানো হয়। সাইনবোর্ড ও ট্রাফিক সিগন্যাল গুলোতে রাতে গাড়ির আলো পড়লে তা চালকদের দৃষ্টিগোচর হবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং একাত্মতা পোষণ করে।
কিন্তু ২০২০ সালের ১৪ মার্চ রাতের কোন একটা সময় অলিনগর যুব কল্যান পরিষদ কর্তৃক স্থাপিত সেফটি বারটি একটা স্বার্থান্বেষী মহল প্রতিহিংসার বশবতী হয়ে উপড়ে ফেলে। বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে তৎকালীন ওসি মফিজুর রহমান ফোর্স নিয়ে সরেজমিন পরিদর্শন করে অলিনগর যুব কল্যান পরিষদকে সাথে নিয়েই সেফটি বার’টি পুনরায় স্থাপন করে।
কিন্তু গত দেড় বছর যাবৎ উক্ত সড়কের সেফটি বারের পাশ দিয়ে বিকল্প রাস্তা করে অর্থের বিনিময়ে একটা স্বার্থান্বেষী মহল ভারী যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছে। যার ফলে দীর্ঘ প্রায় ১৪ বছর পর পর্যন্ত অবহেলিত অবস্থায় থাকার পর সংস্কার হওয়া উক্ত সড়কটিতে বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এবিষয়ে জানতে চাইলে অলিনগর যুব কল্যাণ পরিষদের সভাপতি ডাক্তার মুহিন উদ্দিন চৌধুরী জানান, জনবহুল এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটিকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে এবং স্থায়িত্ব টিকিয়ে রাখতে আমার সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকবার সেফটি বার ও রোড সাইন লাগানো হয়েছে কিন্তু একটা স্বার্থান্বেষী মহল বারবার তার উল্টো টা করে যাচ্ছে। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী বলে মনে করছেন এই সংগঠক।

জানতে চাইলে করেরহাট ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফি আহম্মদ বলেন, সেফটি বার স্থাপনের পরে তেমন কোন ভারী যানবাহন চলাচল করেনি তবে সেফটি বারের পাশ দিয়ে মাঝেমধ্যে মুরগী বহনকারী পিকাপ চলাচল করে।

এবিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের মিরসরাই উপজেলা নির্বাহী প্রকৌশলী রনি সাহা বলেন, আমাদের দায়িত্ব সড়ক সংস্কার ও মেরামত করা কিন্তু সড়কের যত্ন করা, ভারী যানবাহন চলাচল করতে না দেওয়া এটা স্থানীয় প্রশাসন ও সচেতন মানুষের দায়িত্ব। তবুও বিষয়টি আমি আগামী মিটিংয়ে উপস্থাপন করবো এবং একটা ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)