শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে চারটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে চারটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে চারটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে একাধিক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন সম্পন্ন হয়েছে। আজ ২৮শে সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উন্নয়ন কাজগুলো হচ্ছে- প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৫২৫ আসনের ৫তলা বিশিষ্ট ছাত্রী হল, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ১১০ আসনের ৫তলা বিশিষ্ট স্নাতকোত্তর ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডরমিটরি, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে দুইতলা ভিতে একতলা বিশিষ্ট আবাসিক এলাকার জন্য মসজিদ নির্মাণ এবং প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ২তলা বিশিষ্ট উপ-উপাচার্য বাসভবন নির্মাণ। নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।

এ সময় ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, পরিকল্পনা ও উন্নয়ন (পিঅ্যান্ডডি) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, পরিচালক, সেন্টার চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকম-লী, বিভিন্ন অফিস প্রধান, শাখা প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চুয়েটে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিবার। এ উপলক্ষ্যে আজ ২৮ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।

এর আগে একাডেমিক কক্ষে চুয়েট পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীসহ চুয়েট পরিবারের সকলে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে চুয়েট পরিবারের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি একজন অসামান্য ভিশনারী লিডার। ২০০৮ সালেই তিনি পিছিয়ে পড়া বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছিলেন। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ পুরোটাই বাস্তবতা। বৈশ্বিক মহামারি করোনাকালে সেটার সুফল আমরা পেয়েছি।” তিনি আরও বলেন, “যে কোনো সফলতার পেছনে সঠিক পরিকল্পনার প্রয়োজন। সেজন্য তিনি ডেল্টা প্ল্যান গ্রহণ করেছেন। এখন স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশের। আমরা প্রত্যাশা করবো দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে।” এদিকে চুয়েট স্টাফ এসোসিয়েশনের পক্ষ থেকেও কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয়।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)